
উইন্ডোজ ১১ থেকে কোপাইলট বাটন সরিয়ে নিচ্ছে মাইক্রোসফট
উইন্ডোজ ইনসাইডারে নোটপ্যাডের নতুন আপডেট চালু করেছে মাইক্রোসফট। এ আপডেটের ফলে নোটপ্যাড থেকে কোপাইলটের ব্র্যান্ডিং ও আইকন সরিয়ে নেয়া হচ্ছে বলে উইন্ডোজ সেন্ট্রাল প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। খবর এনগ্যাজেটের।

৭০০ কোটি ডলারে কৃত্রিম বুদ্ধিমত্তার ডাটা সেন্টার গড়বে মাইক্রোসফট
সারাবিশ্বে শীর্ষস্থানীয় বড় প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে একে অন্যকে পেছনে ফেলতে বিপুল পরিমাণের অর্থ ব্যয় করে চলেছে। সাতশো কোটি ডলার ব্যয়ে বিশাল আকারের কৃত্রিম বুদ্ধিমত্তার ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

বিশ্বের দ্বিতীয় কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে মাইক্রোসফট
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মাইক্রোসফটের বাজারমূল্য দাঁড়িয়েছে ৪ ট্রিলিয়ন ডলার। চিপ-জায়ান্ট এনভিডিয়ার পর ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছানো দ্বিতীয় কোম্পানি এখন মাইক্রোসফট।

চ্যাটজিপিটির প্রতি প্রশ্নের গড় বিদ্যুৎ খরচ প্রায় ০.৩৪ ওয়াট-ঘণ্টা
ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি তার এক ব্লগপোস্টে উল্লেখ করেন, চ্যাটজিপিটির প্রতি প্রশ্নে গড়ে প্রায় ০.৩৪ ওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়। যা একটি ওভেনের এক সেকেন্ড বা একটি বাল্বের কয়েক মিনিটের ব্যবহারের সমান।

বিদায় নিচ্ছে উইন্ডোজের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’
৩০ বছর পর বিদায় নিচ্ছে উইন্ডোজের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কম্পিউটার হ্যাং করলে বা বড় কোনো সমস্যায় পড়লে হঠাৎই নীল রঙের একটি স্ক্রিনের দেখা পেতেন, যেটাকে বলা হতো 'ব্লু স্ক্রিন অব ডেথ'। এবার সেই বিরক্তিকর স্ক্রিনটা সরিয়ে দিচ্ছে মাইক্রোসফট।

নিজস্ব ওএসে প্রথম ল্যাপটপ আনলো হুয়াওয়ে
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ছয় বছর ধরে মার্কিন চিপবঞ্চিত হুয়াওয়ে তৈরি করলো নিজস্ব অপারেটিং সিস্টেম সমৃদ্ধ প্রথম ল্যাপটপ। হারমোনি ওএসে এরইমধ্যেই যুক্ত করা হয়েছে দেড় শতাধিক অ্যাপ্লিকেশন। যদিও ল্যাপটপে কোন চিপ ব্যবহার করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

আজই বন্ধ হচ্ছে স্কাইপ
আজই বন্ধ হচ্ছে মাইক্রোসফটের ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম স্কাইপ। স্মার্টফোন যুগের জন্য উপযুক্ত না হওয়া এবং উচ্চাকাঙ্ক্ষী বেশ কিছু পদক্ষেপের ভিড়ে স্কাইপের সেবার মান উন্নত না করায় প্রযুক্তি জগতের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। বন্ধের আগে স্কাইপের সবশেষ ব্যবহারকারীর পরিসংখ্যান জানাতে চায় না টেক জায়ান্ট মাইক্রোসফট।

চলতি মাসেই ভিপিএন ফিচার বন্ধ করবে মাইক্রোসফট ডিফেন্ডার
উইন্ডোজ ডিফেন্ডারের সাথে দেয়া ভিপিএন ফিচার ব্যবহারের সুবিধা বন্ধ করতে যাচ্ছে মাইক্রোসফট। চলতি মাস থেকেই এটি কার্যকর হতে পারে। সম্প্রতি উইন্ডোজ লেটেস্ট সাপোর্ট তাদের পেজে এ বিষয়ে আপডেট জানিয়েছে বলে এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

ডাটা সেন্টারে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট
চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডাটা সেন্টারে ৮ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ ডাটা সেন্টারগুলো মূলত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে এবং ক্লাউড অ্যাপ্লিকেশনকে চালতে সাহায্য করে থাকে। তবে মাইক্রোসফট জানিয়েছে এ বিনিয়োগের অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণে ব্যয় করা হবে।

উইন্ডোজ থেকে কন্ট্রোল প্যানেল সরানোর কথা ভাবছে মাইক্রোসফট
উইন্ডোজ থেকে কনট্রোল প্যানেল সরানোর বিষয়ে সম্প্রতি ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। গত সপ্তাহে কনফিগারেশন টুলের বিষয়ে সাপোর্ট নোট আপডেট করেছে কোম্পানিটি। বিশেষ করে কনট্রোল প্যানেলের বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে।

এআই চিপ বাজারজাত পেছাচ্ছে এনভিডিয়া
ক্ষতিগ্রস্ত হবে মেটা, অ্যালফাবেট ও মাইক্রোসফট
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ তৈরি ও বাজারজাতের দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে এনভিডিয়া। তবে নতুন করে চিপসেট আনতে আরো তিন মাস সময় নেবে কোম্পানিটি। দ্য ইনফরমেশনের বরাতে রয়টার্স প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

এক্সআইতে বিনিয়োগের বিষয়ে টেসলা বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন মাস্ক
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপ এক্সএআইতে ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন ইলোন মাস্ক। এ বিষয়ে আলোচনার জন্য টেসলা বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি। সংশ্লিষ্টদের ধারণা, বিনিয়োগের বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের প্রেক্ষিতেই হয়ত এ বৈঠক হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।