
নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা; ছবি হাতে হাসপাতাল-থানায় পরিবার
নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অপেক্ষায় তাদের স্বজনেরা। হাসপাতাল, থানা ও দুর্যোগ এলাকায় প্রিয়জনের ছবি হাতে ঘুরছেন তারা। কখন ঘরে ফিরবে, খুঁজে পাবে তাদের স্বজনদের সেই আশায় ভারতীয় পরিবারগুলো। এরই মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার এক বৃদ্ধ দম্পতি ফিরে এসেছে। এদিকে, নিখোঁজ প্রিয়জনদের সন্ধানে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারগুলো। এর মাঝেই অজ্ঞাতপরিচয় মরদেহগুলো গণকবর দিচ্ছে নেপালি কর্তৃপক্ষ।

হাতিয়ায় ১৫ বছর ধরে ডোম ও চিকিৎসকের অভাব, মরদেহ নিয়ে ভোগান্তি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। প্রায় সাড়ে সাত লাখ মানুষের এই জনপদে প্রতিবছর সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, নৌকাডুবি ও আত্মহত্যায় প্রাণ হারান অনেকে। তবে মৃত্যুর পরও শেষ হয় না স্বজনদের দুর্ভোগ। কারণ, হাতিয়ায় নেই ময়নাতদন্তের ব্যবস্থা। মরদেহ নিয়ে নদী পার হয়ে যেতে হয় প্রায় ৭০ কিলোমিটার দূরের হাসপাতালে। বৈরী আবহাওয়ায় যাত্রা হয়ে ওঠে আরও কষ্টকর।

গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার, একজনকে কুপিয়ে হত্যা
গাজীপুরে পৃথক চার ঘটনায় এক কিশোর ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ এবং মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

মসজিদের শয়নকক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর দুমকীতে এক জামে মসজিদের শয়নকক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৬ বাংলাদেশির মরদেহ ফিরছে আজ
কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ নামের এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরছে আজ (শনিবার, ২২ আগস্ট)। মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ায় আজই দেশে পাঠানো হচ্ছে মরদেহগুলো।

গাজার ধ্বংসস্তূপে এখনও চাপা ৮ হাজারের বেশি মরদেহে
গাজার বিভিন্ন ধ্বংসস্তূপে এখনও ৮ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছে। বৃহস্পতিবার বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৫০ মরদেহের জানাজা সম্পন্ন হয়েছে। এদিকে, ২০২৪ সালে আইডিএফের হামলায় প্রাণ হারানো হিন্দ রাজাবের হত্যার ঘটনায় ইসরাইল ফৌজদারি তদন্তের নির্দেশ দিলেও, এতে ভরসা রাখতে পারছে না তার পরিবার।

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ যাওয়া ৭ বাংলাদেশির মরদেহের ময়নাতদন্ত ও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ উপহাইকমিশন। দুর্ঘটনার জেরে হোটেলের ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুই কর্মীকে। এদিকে, ভয়াবহ এই অগ্নি দুর্ঘটনার পর মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেট এলাকার এক হাজারেরও বেশি হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আশেপাশের এলাকার আবাসিক হোটেল, গেস্ট হাউজেও অগ্নি-ঝুঁকি যাচাইয়ে চলছে অভিযান।

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ পৌরসভার আঙ্গারিয়া এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার (৪০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) রাত সাড়ে ৮ টায় নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

যুক্তরাষ্ট্রে চার শিশুকে গুলি করে হত্যার পর বাবার আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের কানসাসে চার শিশু সন্তানকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করলেন বাবা। এ ঘটনায় একই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ছয়জনের মরদেহ।

সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার
সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে। আজ (বুধবার, ১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঢামেকের সামনে কিশোরীর মরদেহ ফেলে পালালো ২ ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর (আনুমানিক ১৫ বছর) মরদেহ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি।

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় একটি ছাত্রীনিবাস থেকে নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের রিতা আক্তার নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।