
১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো? পে-স্কেল নিয়ে সচিব কমিটির ৫টি সিদ্ধান্ত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম পে-স্কেল বাস্তবায়ন (9th pay scale implementation)। আগামী ১ জুলাই থেকে নতুন এই পে-স্কেল কার্যকর করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে সরকারের পুনর্গঠিত সচিব কমিটি একটি নীতি নির্ধারণী বৈঠক সম্পন্ন করেছে। এই বৈঠকে আর্থিক, কারিগরি ও আইনি বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয়।

নবম পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল (9th National Pay Scale in Bangladesh) চূড়ান্ত করতে আজ (বুধবার, ২৪ জুন) সচিবালয়ে এক হাই-ভোল্টেজ বৈঠকে বসছে পুনর্গঠিত সচিব কমিটি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বিশেষ সভায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি (government employees salary increment 2026), চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ, আইনি ভেটিং এবং কারিগরি জটিলতা দূরীকরণসহ একাধিক স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে (9th Pay Scale Secretary Committee Meeting Today: 11th-20th Grade Pay Disparity, 2-Step Phasing & iBAS++ Digital Fixation)।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন তিনি।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হানিফ
মন্ত্রিপরিষদ সভায় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর এবার উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এ প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি অনুমোদন
নতুন বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি প্রদানের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আজ (রোববার, ৩ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট
প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে যেসব নির্দেশনা মানতে হবে
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সফরে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্য পরিশোধ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশাবলি জারি করা হয়। যা আজ (সোমবার, ২০ এপ্রিল) প্রকাশ করা হয়।

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত
জ্বালানি খাতকে স্বনির্ভর করতে আগামী ২০৩০ সালের মধ্যে সরকার সৌর বিদ্যুৎ দিয়ে ১০ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিপরিষদ সভায়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ, আরও যেসব রয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত, প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।