আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে দপ্তরে প্রবেশের পরই ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করেন এবং এসির বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী পর্যায়ে নামিয়ে আনেন।শু ধু নিজের কক্ষেই নয়, মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেও অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘তার এ উদ্যোগের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির তাপমাত্রা কমানো হয়। এছাড়া সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’
দিনের বেলায় লাইট কম ব্যবহার করে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের পরামর্শও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





