Recent event
ভেন্যু
ভেন্যু ইস্যুতে অনড় আইসিসি-বিসিবি, দ্রুত সমাধানের প্রত্যাশা

ভেন্যু ইস্যুতে অনড় আইসিসি-বিসিবি, দ্রুত সমাধানের প্রত্যাশা

ভেন্যু পরিবর্তন ইস্যুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বাংলাদেশ ক্রিক্রেট বোর্ডের (বিসিবি) প্রথম বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। দু'পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে না আসায় আলোচনা গড়াচ্ছে পরের ধাপে। যদিও বিসিবির আশা, দ্রুতই আসবে সমাধান।

বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু জটিলতা নিরসনে বিসিসিআই-আইসিসি চেয়ারম্যান বৈঠক আজ

বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু জটিলতা নিরসনে বিসিসিআই-আইসিসি চেয়ারম্যান বৈঠক আজ

বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে জটিলতা এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসছেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। আজ (রোববার, ১১ জানুয়ারি) বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে হবে এ সভা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, দেখে নিন কবে কার খেলা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি, দেখে নিন কবে কার খেলা

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। আইসিসি ইতিমধ্যেই টুর্নামেন্টের ২০টি দলের গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। তবে এবারের আসরের সবচেয়ে বড় চমক ও হতাশার খবর হলো—সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টাইগারদের অনুপস্থিতিতে ঘোষিত এই সূচিতে ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘সি’ গ্রুপে শক্তিশালী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে নেপাল ও নবাগত ইতালি। এশিয়ার দুই দেশ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বমঞ্চের রোমাঞ্চকর সব লড়াই। দেখে নিন কোন গ্রুপে কারা লড়বে এবং টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু

শুরু হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে টিকিট বিক্রি শুরু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতে অনুষ্ঠিত ম্যাচের ভেন্যুগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১৩৬ টাকা)। এদিকে বিশ্বকাপে শ্রীলঙ্কার তিন ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচগুলোর সর্বনিম্ন মূল্য ১ হাজার শ্রীলঙ্কান রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ টাকা)।

নারী বিশ্বকাপের ম্যাচ ভেন্যু পরিবর্তন আইসিসির

নারী বিশ্বকাপের ম্যাচ ভেন্যু পরিবর্তন আইসিসির

আগে থেকেই শঙ্কা ছিল, এবার পরিবর্তন হলো নারী বিশ্বকাপের ম্যাচের ভেন্যু। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নতুন ভেন্যু হিসেবে নাভি মুম্বাইয়ের নাম ঘোষণা করেছে আইসিসি।

এশিয়া কাপের সূচি প্রকাশ: ১১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ

এশিয়া কাপের সূচি প্রকাশ: ১১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ

এশিয়া কাপের সূচি এবং গ্রুপ ঘোষণা হয়েছিল গত সপ্তাহেই। এবার ঘোষণা করা হয়েছে ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সূচি। ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১১ সেপ্টেম্বরের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।

তবে কি প্রেমাদাসা স্টেডিয়ামই বাংলাদেশের জন্য অভিশপ্ত?

তবে কি প্রেমাদাসা স্টেডিয়ামই বাংলাদেশের জন্য অভিশপ্ত?

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে জয় পাওয়া বাংলাদেশের জন্য নিয়মিত দৃশ্য। কিন্তু ম্যাচে ভেন্যু যখন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম তখন বাংলাদেশের যেন জয় পাওয়া মানা। একটি জয়ের জন্য তাই ২৩ বছরের অপেক্ষা। প্রশ্নটা উঠতেই পারে, তবে কি প্রেমাদাসা স্টেডিয়ামই বাংলাদেশের জন্য অভিশপ্ত?

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়া কাপ

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়া কাপ

নানা দোলাচলের পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়া কাপ। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে আসরটি। তবে পাকিস্তানের আপত্তির মুখে ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে কিংবা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের পদত্যাগ

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইসের পদত্যাগ

পদত্যাগ করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস। আইসিসিতে দীর্ঘ ১৩ বছরের পথচলা শেষ করেছেন অ্যালারডাইস। ২০১২ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজারের দায়িত্ব ছেড়ে আইসিসিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালের নভেম্বরে তিনি প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। প্রায় পাঁচ মাস পর সংস্করণ ও ভেন্যু বদলালেও ফল পরিবর্তন হয়নি। তবে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। শনিবার শারজায় দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে শান্ত-মিরাজরা।

নৌকার আদলে হচ্ছে না পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম

নৌকার আদলে হচ্ছে না পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম

দ্রুতই পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামকে খেলার উপযোগী করতে চায় বিসিবি। (শনিবার,৩১ আগস্ট) ভেন্যু পরিদর্শন এমনটাই জানালেন সভাপতি ফারুক আহমেদ। আর মাঠ যে নৌকার আদলে হচ্ছে না, সেটাও নিশ্চিত করলেন বিসিবির শীর্ষ কর্তা। তবে, সংস্কারের দায়িত্ব দেয়া হবে আগের কনসালটেন্সি প্রতিষ্ঠানকে।

পাকিস্তানে দ্বিতীয় টেস্টে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশ ও বাস চালু

পাকিস্তানে দ্বিতীয় টেস্টে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশ ও বাস চালু

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর।