
যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই: আব্বাস আরাঘচি
যুক্তরাষ্ট্রের ওপর ইরানের ‘কোনো আস্থা নেই’ বলে সরাসরি জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি কূটনীতির বিষয়ে গুরুতর ও ধারাবাহিক সদিচ্ছা প্রমাণ করতে পারে, তবেই কেবল আলোচনায় বসতে রাজি হতে পারে তেহরান। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য নিয়ে ব্রিকস দেশগুলোর মধ্যে মতভেদ; গাজায় যুদ্ধবিরতির আহ্বান
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে বর্তমান চেয়ারম্যান ভারত। বিবৃতিতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা থাকার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে এই জোটের সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইথিওপিয়া, মিসর, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর হামলায় সরাসরি জড়িত আমিরাত: আব্বাস আরাঘচি
ইরানের ওপর সামরিক হামলায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়টি আমিরাতকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
চলমান বৈশ্বিক সংকটে ব্রিকসভুক্ত দেশগুলোও ভুক্তভোগী হওয়ায় ভারতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ইরান যুদ্ধ। এ সংকট মোকাবিলায় পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও জোট সম্প্রসারণের আলোচনা এ সম্মেলনের অন্যতম ফোকাস। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) নয়াদিল্লিতে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। দুই দিনের এ আয়োজনে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর ও আরব আমিরাতসহ জোটের অন্যান্য সদস্য ও সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ব্রিকসের কাছে বিশ্ববাসীর প্রত্যাশা বাড়ছে: জয়শঙ্কর
আন্তর্জাতিক সম্পর্কের এক অস্থির সময়ে ‘ব্রিকস’ জোটের কাছে গঠনমূলক ও স্থিতিশীল ভূমিকার প্রত্যাশা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার দিল্লিতে ১১ সদস্যের এই শক্তিশালী জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নয়াদিল্লিতে চলতি সপ্তাহে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৪ ও ১৫ মে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আরাঘচি-জয়শঙ্করের ফোনালাপ, আলোচনায় যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা
চলমান যুদ্ধ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ঐক্যবদ্ধ হচ্ছে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলো
মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ঐক্যবদ্ধ হচ্ছে ব্রিকস সদস্যভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কহার মোকাবিলায় ট্রাম্পের হাত ছেড়ে প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়া অভিমুখে হাঁটছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে চীনও চায় নয়াদিল্লি পাশে থাকুক। এছাড়া ভারতকে রক্ষায় বন্ধুর হাত বাড়িয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

কর ছাড় ও ব্যয় কমানো নিয়েই ব্যস্ত ট্রাম্প, অগ্রগতি নেই আমদানি শুল্কনীতিতে
মূলত কর ছাড় ও ব্যয় কমানোর বিল নিয়ে ব্যস্ত থাকায় আমদানি শুল্কনীতির বিষয়ে তেমন অগ্রগতি দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। আর এ কারণে শুল্ক আলোচনার মাধ্যমে ২শ দেশের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আভাস দিয়েছিলেন ট্রাম্প, তা আলোর মুখ দেখেনি- বলছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, এ জন্য ২১টি দেশের সরকারপ্রধানকে চিঠি পাঠিয়ে পরোক্ষভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

ডলারের বিকল্পে নিজস্ব মুদ্রা চালু করলে ব্রিকসের দেশের ওপর শুল্কারোপের হুঁশিয়ারি
ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রা চালু করলে ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর ওপর ১শ' শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওভাল অফিসে ফিরে দেশে তেল ও গ্যাসের সক্ষমতা বাড়াতে গঠন করেছেন নতুন এনার্জি কাউন্সিল। এছাড়া নয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশে এবার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ব্রিকসের পথে রাশিয়া-চীন!
বিশ্বের প্রগতিশীল জোটগুলোর একটিতে পরিণত হয়েছে পশ্চিমা বিরোধী দেশগুলোর জোট ব্রিকস। পাঁচ দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এই প্লাটফর্মে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছে বিশ্বের উন্নয়নশীল অনেক দেশ। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক আর্থিক ও লেনদেন ব্যবস্থায় ডলারের আধিপত্য কমাতে অক্টোবরের সম্মেলনে পদক্ষেপ নেবে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া কিছুটা পিছিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে চীন।

গণতান্ত্রিক ও বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মত ব্রিকস
গণতান্ত্রিক ও বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মত হয়েছে ব্রিকস। জোটের শেষ দিনের সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। অন্যদিকে চীনা প্রেসিডেন্ট বলেন, পিছিয়ে পড়া দেশগুলোর উত্থানই বলে দিচ্ছে বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হতে যাচ্ছে।