
ইরান যুদ্ধ: ট্রাম্পের আধিপত্য নীতির বিরুদ্ধে বদলাচ্ছে বৈশ্বিক সমীকরণ
বলপ্রয়োগ ও ক্ষমতার নীতিই ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির মূল ভিত্তি। তবে বর্তমানে শাসনব্যবস্থার এ চিত্র দেশ ও বিদেশে ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ট্রাম্প ও তার অধীনস্থরা কখনোই গোপন করেননি যে তিনি নিজের আধিপত্যে বিশ্বাস করেন এবং অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ সাফল্যের জন্য নিয়ন্ত্রণহীন মার্কিন শক্তি প্রয়োগে প্রস্তুত। সংঘাতকে উসকে দেয়া এবং বিরোধকে আরও বাড়িয়ে তোলার মধ্য দিয়েই তার নীতির বিস্তার ঘটেছে, যা মূলত তার ব্যক্তিগত ব্র্যান্ডেরই সম্প্রসারণ।

‘চীন অর্থনৈতিক পরাশক্তি হলেও বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব একচেটিয়া’
বিশ্ব এখন যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে চীন ধীরে ধীরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হলেও বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব এখনো অটুট বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সংকট মোকাবিলা নয় চড়া দামে গ্যাস মজুতই এখন ইউরোপের বড় চ্যালেঞ্জ
বাজার বিশ্লেষকদের অভিমত
রাতারাতি তরল গ্যাসের সংকট মোকাবিলা নয়; বরং চড়া দামে গ্যাস মজুত করাই এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। গেল বুধবার, ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহের চুক্তি নবায়নে ব্যর্থ হয় মস্কো। এতে করে ইউরোপে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা সৃষ্টি হলেও বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন-রাশিয়ার এই চুক্তি যে ভঙ্গ হবে- তা আগে থেকেই জানতো ইউরোপীয় ইউনিয়ন।

যুক্তরাজ্যের নির্বাচন বদলে দিতে পারে বৈশ্বিক রাজনীতির সমীকরণ
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন বদলে দিতে পারে বৈশ্বিক রাজনীতির সমীকরণ। ব্রিটিশ নীতিতে পরিবর্তন আসতে পারে ইউক্রেন-রাশিয়া ও ফিলিস্তিন ইস্যুতে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনজারভেটিভ ও লেবার দুই দলের সঙ্গে সম্পর্ক থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা অবশ্য লেবার দলের সঙ্গে।

চীনে স্থানীয় পর্যটন চাঙ্গা, বিদেশি পর্যটকে মন্দা
পর্যটনের চাকা ঘুরতে শুরু করলেও চীনে এখনও চলছে বিদেশি পর্যটকের মন্দা। গেল এপ্রিলে দেশটিতে ঘুরতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ২০১৯ সালের মাত্র ৩০ শতাংশ। বৈশ্বিক রাজনীতির পাশাপাশি বিদেশি পর্যটক টানতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি।