বিস্ফোরণ
নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় দগ্ধ ৯, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় দগ্ধ ৯, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৬

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ এবং ফতুল্লায় রাসায়নিক দগ্ধের পৃথক ঘটনায় ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলার দেওভোগ এলাকায় একটি বাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-পুরুষসহ আরও তিনজন আহত হয়েছেন।

বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ

বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০ ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির মাটির নিচে পুঁতে রাখা ৩০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গ্রিসের রাজধানীতে বিস্ফোরণে ধসে পড়লো ভবন, নিহত ২

গ্রিসের রাজধানীতে বিস্ফোরণে ধসে পড়লো ভবন, নিহত ২

গ্রিসের রাজধানী এথেন্সের কেন্দ্রস্থলের একটি পর্যটন এলাকায় আবাসিক ভবনে বিস্ফোরণের পর তা ধসে পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেনে বিস্ফোরণে নিহত ৯, আহত অন্তত ১৮

ইউক্রেনে বিস্ফোরণে নিহত ৯, আহত অন্তত ১৮

যুদ্ধ বন্ধের মার্কিন প্রচেষ্টার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের রাজধানী কিয়েভ। রুশ হামলায় কিয়েভ ও কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসাসহ অন্যান্য স্থানে ৯ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন।

ট্যাংকে বিস্ফোরণে নিহত দুই সেনার পরিবার পেলো প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ট্যাংকে বিস্ফোরণে নিহত দুই সেনার পরিবার পেলো প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গুলশানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

গুলশানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার হয়েছে।

সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণে নিহত অন্তত ১৪

সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণে নিহত অন্তত ১৪

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত আরও ১১ জন।

সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বলিভিয়ায় সেনানিবাসে বিস্ফোরণ; প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা

বলিভিয়ায় সেনানিবাসে বিস্ফোরণ; প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা

বলিভিয়ার একটি সেনানিবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮১ জন। তবে কর্তৃপক্ষের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণে নিহত অন্তত ১০

বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণে নিহত অন্তত ১০

বলিভিয়ার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন ৬২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দুর্ঘটনা কবলিত ভিয়াচার স্বাস্থ্য পরিচালক।

শরীয়তপুরের জাজিরায় ককটেল আতঙ্ক: বিস্ফোরণ ও সংঘর্ষে প্রাণহানি, আতঙ্কে এলাকাবাসী

শরীয়তপুরের জাজিরায় ককটেল আতঙ্ক: বিস্ফোরণ ও সংঘর্ষে প্রাণহানি, আতঙ্কে এলাকাবাসী

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বারবার আলোচনায় নাম এসেছে শরীয়তপুরের জাজিরার। ককটেল তৈরি, মজুত ও ব্যবহার পরিণত হয়েছে নিত্যদিনের ঘটনায়। সর্বশেষ দুই পক্ষের সংঘর্ষে ককটেলের বিস্ফোরণে প্রাণ গেছে একজনের। আহতদের কয়েকজন চিকিৎসাধীন। এর আগে ককটেল তৈরি ও মজুতের সময় বিস্ফোরণেও ঘটেছে হতাহতের ঘটনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন; প্রাণ গেলো ৩ নবজাতকের

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন; প্রাণ গেলো ৩ নবজাতকের

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালের ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনে ৩ নবজাতক প্রাণ হারিয়েছে। অমরাবতী জেলার স্থানীয় সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।