Recent event

পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণ
পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণ | ছবি: এখন টিভি
0

রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি ভবনের চতুর্থ তলায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছে। ভবনটির দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ছাদে পড়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) রাত ১২ টার পরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সিলিন্ডার বিস্ফোরণ হলে আশেপাশের ভবন কেঁপে ওঠে। ফায়ার সার্ভিস আসার আগেই আশপাশের ভবন থেকে পানি দিয়ে আগুন নেভানো হয়। এদিকে, ভবনটির চতুর্থ তলায় ফ্রিজে ব্যবহৃত অর্ধশতাধিক গ্যাস সিলিন্ডারের মজুত থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত ১২ টার পর। এতে ২ জন অগ্নিদগ্ধ হয়, তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত আরও ২ বাসিন্দাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আশে, কিন্তু এর আগেই আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় এলাকাবাসী।

আরও পড়ুন:

এ বিষয়ে ওয়ারী জোনের এডিসি মোহাম্মদ আকরাম জানান, এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে এমন সহজ দাহ্য পদার্থ মজুত করা উচিত হয়নি। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে। সবশেষে জানান আপাতত নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছে পুলিশ।

এফএস