বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার

শিক্ষার্থীদের শুধু দক্ষ পেশাজীবী নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। আজ (শনিবার, ১১ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে ইউজিসি

নিজস্ব সক্ষমতার ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন জ্যেষ্ঠ শিক্ষককে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে তারা আরও প্রশিক্ষক তৈরি করবেন এবং পর্যায়ক্রমে দেশের হাজারো বিশ্ববিদ্যালয় শিক্ষকের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন।

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: ৬৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সহকারী প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৬৬ শিক্ষার্থীকে চার ক্যাটাগরিতে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ছয় শিক্ষার্থীকে আজীবনের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ কার্যদিবস সময় দেয়া হয়েছে।

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, নেয়া হয়েছে নানা কর্মসূচি

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, নেয়া হয়েছে নানা কর্মসূচি

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল (বুধবার, ১ জুলাই) ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।

যবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক মাহমুদুল হাসান

যবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক মাহমুদুল হাসান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। আজ (সোমবার, ২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা, মেধা বিকাশ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে, বিদ্যমান মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য: শিক্ষা মন্ত্রণালয়

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য: শিক্ষা মন্ত্রণালয়

প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সব সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সব সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

দেশের প্রতিটি সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কি না, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি গ্রামভিত্তিক ম্যাপিং করে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে যোগদান  করলেন ড. এস এম হেমায়েত

পবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে যোগদান করলেন ড. এস এম হেমায়েত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ (বুধবার, ১০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান নবনিযুক্ত উপাচার্য। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন আর রশিদ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের স্বাগত জানান।

র‌্যাগিং-সহিংসতায় অস্থির গণবিশ্ববিদ্যালয়, প্রশ্নের মুখে প্রশাসন

র‌্যাগিং-সহিংসতায় অস্থির গণবিশ্ববিদ্যালয়, প্রশ্নের মুখে প্রশাসন

শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো গণবিশ্ববিদ্যালয়। তবে সাম্প্রতিক সময়ে র‌্যাগিং, সংঘবদ্ধ ধর্ষণ, হামলা ও ভয়ভীতির ঘটনায় সেই ক্যাম্পাস এখন প্রশ্নবিদ্ধ। বিচার চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন নিরাপত্তা নিশ্চিতের বদলে উল্টো চাপ সৃষ্টি করছে।

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চলা আন্দোলন গড়ালো পঞ্চম দিনে। আজ (সোমবার, ১৮ মে) চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।