
বিশ্বকাপ ও বাণিজ্যিক প্রচারণা চলছে সমান তালে, ব্র্যান্ডিংয়ে নানা কৌশল
বিশ্বকাপ ফুটবল শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে জড়িয়ে গেছে বিশেষ ভোক্তা শ্রেণি আর বাণিজ্যিক প্রচারণার নানা কৌশল। গ্রেটেস্ট শো অন আর্থের ঢেউ লেগেছে চীনের সাংহাইয়ের অর্থনীতিতে, সেবা আর পণ্যের বিপরীতে পাল্লা দিয়ে বাড়ছে গ্রাহক। আবার ওয়ার্ল্ডকাপ থিমের ফ্রি ব্রেসলেট বিলি করে সৃজনশীল উপায়ে নিজেদের ব্র্যান্ডিং করছে বিশ্বকাপের অন্যতম স্পন্সর ‘ব্যাংক অব আমেরিকা’।

গোলসংখ্যায় এগিয়ে কোন বিশ্বকাপ, এবারের আসরের অবস্থান কোথায়?
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের গোলের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। কোনো বিশ্বকাপের গোলের গড় আকাশছোঁয়া, আবার হয়তো পরের আসরেই তা নেমে গেছে নিচে— এমনই হয়ে আসছে এ পর্যন্ত। কোন বিশ্বকাপ ছিলো সবচেয়ে আক্রমণাত্মক, আর কোন আসরেই বা গোলের জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে ভক্তদের— ভক্ত-সমর্থদের ক্ষেত্রে এমন অজানা তথ্য জানার আগ্রহ থাকাটা কি খুব বেশি অস্বাভাবিক?

৫৫ মিলিয়ন ইউরোতে ইসমাইল সাইবেরিকে দলে ভেড়ালো বায়ার্ন মিউনিখ
বিশ্বকাপে মরক্কোর হয়ে দারুণ পারফর্ম করা ইসমাইল সাইবেরিকে সাড়ে ৫৫ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ালো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বিশ্বকাপে ৪ ম্যাচে ৩ গোল ও পেনাল্টি শ্যুটআউটে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক গোল করে মরক্কোকে তুলেছেন শেষ ষোলোতে। আর এ পারফরম্যান্সই মনে ধরেছে বাভারিয়ানদের। ক্লাবের সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন এ মরক্কান তারকা।

মেক্সিকোর জয়ে উৎসব রূপ নিলো ট্র্যাজেডিতে; ভিড়ে প্রাণ গেল ৩ সমর্থকের
বিশ্বকাপ ফুটবলে মেক্সিকোর দুর্দান্ত জয় উদযাপনের সময় মেক্সিকো সিটির রাস্তায় ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১ জুলাই) ভোরে রাজধানীর স্বাস্থ্য সচিবালয় এই তথ্য নিশ্চিত করেছে। নকআউট পর্বের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো শেষ ১৬ নিশ্চিত করার পর হাজার হাজার সমর্থক উৎসবে মেতে উঠলে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

প্যারাগুয়ের ত্রাতা অরলান্ডো গিল; বীরত্বের আড়ালে লুকিয়ে থাকা অন্য এক গল্প
কাই হাভার্টজ, নিকোলাস ভোল্টমেড. অরলান্ডো গিলের বিশ্বস্ত হাত ফিরিয়েছে দুজনকেই। বিশ্বকাপের ইতিহাসে প্যারাগুয়ে তার সবচেয়ে বড় সফলতার গল্প লিখেছে একজন গোলরক্ষকের জোড়া হাতে ভর করে। নিজ দেশে তো বটেই, বিশ্ব জানে প্যারাগুয়ের একজন অরলান্ডো গিল আছে। অথচ, এ বীরত্বের পেছনের গল্পটা একেবারেই ভিন্ন।

বিশ্বকাপের নকআউটে ১০ গোল; রোনালদোকে টপকে এমবাপ্পের বিশ্ব রেকর্ড
বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি ১০ গোলের রেকর্ড এখন এককভাবে এমবাপ্পের। সুইডেনের বিপক্ষে দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১৮টি। আর মাত্র একটি গোল পিছিয়ে আছেন মেসি থেকে। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড যেন এখন এমবাপ্পের নিত্যসঙ্গী। প্রতি ম্যাচেই ইতিহাসকে নতুন করে লিখছেন ফ্রান্সের এই সুপারস্টার।

শেষ ষোলোর লড়াইয়ে রাতে মুখোমুখি হবে জার্মানি-প্যারাগুয়ে
বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে ফেভারিট জার্মানির মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। যুক্তরাষ্ট্রের বস্টনে বাংলাদেশ সময় সোমবার রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

মেসিকে নিয়ে প্রশ্ন করায় চটলেন রোনালদো, এড়িয়ে গেছেন সাংবাদিকদের
মেসি রোনালদো দ্বৈরথ দীর্ঘসময়ের। এল ক্লাসিকোসহ ইউরোপের লিগে আগে প্রায়শয় দেখা হলেও এখন আর দু’জনের লড়াই দেখার সুযোগ পান না সমর্থকরা। যে কারণে বিশ্বকাপে দু’জনের লড়াই হলে কেমন হয় সাংবাদিকের করা এমন প্রশ্নে এবার চটলেন ক্রিশ্টিয়ানো রোনালদো। এমনকি এড়িয়েও গেলেন সাংবাদিকের প্রশ্ন।

রাউন্ড অফ থার্টি টু নিশ্চিতে মাঠে নামবে ব্রাজিল, দলে ফিরেছে নেইমার
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন তারকা ফুটবলার নেইমার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে রাউন্ড অফ থার্টি টু নিশ্চিত করার লক্ষ্যে মায়ামি স্টেডিয়ামে বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো ক্রোয়েশিয়া
গ্রুপ ‘এল’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এ জয়ে বিশ্বকাপে টিকে রইলো লুকা মদরিচের দল।

বয়স যেন কেবইল সংখ্যা; ঊনচল্লিশেও থামছেন না ‘খুদে জাদুকর’
২৪ জুন বুধবার ৩৯ বছর বয়সে পা দিবেন লিওনেল মেসি। তবে বয়সকে নিছকই সংখ্যা বানিয়ে, খুদে জাদুকরের যেন থামার লক্ষণই নেই। রেকর্ড ভাঙছেন, ইতিহাস গড়ছেন, আর প্রতিপক্ষকেও বানাচ্ছেন ভক্ত। কিংবদন্তিদের চোখে তিনি শুধু সেরা নন, এক জীবন্ত বিস্ময়।

বিশ্বকাপ থেকে বাদ পড়লো যে দুই দল
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের নাটকীয়তা জমে উঠেছে (Turkey and Haiti Knocked Out of World Cup 2026: Brazil Wins as USA Qualifies for Round of 32)। একের পর এক রোমাঞ্চকর ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল দুটি দেশ (First two countries knocked out of World Cup 2026)। গ্রুপ 'ডি'-তে প্যারাগুয়ের কাছে হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক (Turkey knocked out of World Cup)। অন্যদিকে, গ্রুপ 'সি'-তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির (Haiti out of World Cup after losing to Brazil)।