
ত্রিশালে একটি বড় বিমানবন্দর স্থাপনের বিষয়ে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী
বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলেও দশ বছরের মধ্যে আরও একটি বড় বিমানবন্দর প্রয়োজন হবে। সে লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে একটি বড় বিমানবন্দর স্থাপনের বিষয়ে সমীক্ষা চলছে।

উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি; শাহজালালে বিমানের জরুরি অবতরণ
কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬। আজ (শনিবার, ১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ যাত্রী ও ৭ ক্রু সদস্য রয়েছেন।

উগ্রবাদী দৃষ্টিভঙ্গির অভিযোগে চাকরিচ্যুত ফ্লাইদুবাইয়ের কো-পাইলট
নিজের উগ্রবাদী দৃষ্টিভঙ্গীর জন্য আগেই ওমানের রাষ্ট্রীয় বিমান সংস্থা থেকে চাকুরিচ্যুত হয়েছিলেন, ফ্লাইদুবাইয়ের কো-পাইলট হামাম আল-হাম্মামি।

ফ্লোরিডার বিমানবন্দরে রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ে নিহত ৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও অন্তত ৫ জন। এতে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ফ্লাইট চলাচল। তবে সিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শাহজালালে বিমানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এসময় মন্ত্রী বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ সরবরাহের সময় কমিয়ে আনার লক্ষ্যে উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট এবং কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় (সিনক্রোনাইজেশন) নিশ্চিত করার নির্দেশনা দেন।

শাহজালালে বিমানের মেকানিক্যাল-ক্লিনিং দলকে তল্লাশি, ১২০ পিস গোল্ডবার উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়েছে। অভিযানে বিমানের মেকানিক্যাল ও ক্লিনিং দলকে তল্লাশি করে ১২০ পিস গোল্ডবার উদ্ধার করা হয়। জানা যায়, গোল্ডবারগুলোর মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

বিমান নিরাপত্তায় দক্ষতা বাড়াতে শাহজালালে ডিএফটির প্রশিক্ষণ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নিরাপত্তায় দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের পরিবহন বিভাগের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

তাইওয়ান প্রণালিতে পাল্টাপাল্টি সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে চীন-যুক্তরাষ্ট্র?
তাইওয়ান সংকট, বাণিজ্য বিরোধ ও প্রযুক্তিগত বিধিনিষেধের মতো বিষয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের সম্পর্ক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আগামী মাসে যুক্তরাষ্ট্র সফর করবেন চীনের প্রেসিডেন্ট। এর মধ্যেই তাইওয়ান প্রণালিতে চীনা যুদ্ধজাহাজ ও মার্কিন যুদ্ধবিমানের অবস্থান কিসের আভাস? এ অঞ্চলে মার্কিন সামরিক জাহাজ বা বিমানের যাতায়াত ক্ষুব্ধ করে বেইজিংকে। তবে কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি সামরিক মহড়ার পরিকল্পনা আছে চীন ও যুক্তরাষ্ট্রের?

ইউএস-বাংলায় ২১টি বোয়িংয়ের সংযুক্তি; বিমান পরিবহনে নতুন সম্ভাবনা
ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন ২১টি বোয়িং যুক্ত হতে চলেছে, যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের সামনে নতুন সম্ভাবনার প্রতীক হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

মিয়ানমারের বৌদ্ধ মঠে সামরিক জান্তার বিমান হামলা, নারীসহ নিহত অন্তত ১৪
মিয়ানমারের মিয়াং টাউনশিপে একটি বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। শক্তিশালী বোমার আঘাতে নিহত হয়েছেন ৩ নারীসহ অন্তত ১৪ জন।

পেরুতে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ১৩
পেরুর দক্ষিণাঞ্চলে পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ বিদেশি নাগরিক ও ২ ক্রুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, শনিবার বিমানটি পেরুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস অতিক্রমের সময় বিধ্বস্ত হয়।