
ডিজিটাল হেলথ সিস্টেম ও গবেষণায় বড় বরাদ্দের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও গবেষণায় বড় ধরনের রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট’ (আইপিপিএ) চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিদেশি বিনিয়োগ আনতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার ও বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পটুয়াখালী ইপিজেড প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া ও চায়না
পটুয়াখালী ইপিজেড এলাকায় প্রকল্পের কাজ শেষ না হতেই মালয়শিয়া ও চায়নার বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ইতোমধ্যে দুই দেশের বিনিয়োগকারীরা ইপিজেড পরিদর্শন করেছেন। প্রকল্পের মোট কাজের শেষ হয়েছে ৪৫ ভাগ। এদিকে পায়রা বন্দরের নাব্যতা রক্ষ্যা এবং ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা ৪ বা ৬ লেনে উন্নীত করাই এই ইপিজেডের মূল চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা।

রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই সঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।

ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে তাদের কিছু প্রস্তাব ও পরামর্শ রয়েছে। তিনি আজ (শনিবার, ২২ আগস্ট) সিলেট মহানগর পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।

লালদিয়ায় হচ্ছে আধুনিক কন্টেইনার টার্মিনাল; বিদেশি বিনিয়োগে নতুন সম্ভাবনা
পতেঙ্গার লালদিয়ার চরে শীর্ষস্থানীয় শিপিং জায়ান্ট ডেনমার্কের এপিএম টার্মিনালসের অর্থায়নে নির্মিত হচ্ছে আধুনিক কনটেইনার টার্মিনাল। নির্মাণের পাশাপাশি ৩০ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বন্দর কর্তৃপক্ষ বলছে, লালদিয়া হবে বিদেশি বিনিয়োগে দেশের প্রথম গ্রিন বা পরিবেশবান্ধব বন্দর। এখানে বড় জাহাজ ভিড়তে পারায় বাড়বে রপ্তানির সক্ষমতা; কমবে খরচ, বন্দরের উপর চাপ ও কনটেইনার জট।

লিভারপুলের মালিকানা কিনলেন জেফ বেজোস
লিভারপুলের মালিকানায় যুক্ত হলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা অবশ্য সরাসরি এককভাবে ক্লাবটির অংশীদার হচ্ছেন না। তার নেতৃত্বাধীন একটি বিনিয়োগ তহবিলসহ একদল বিনিয়োগকারী ইংলিশ ফুটবল ক্লাবটির একাংশের মালিকানা কিনেছেন।

বিনিয়োগকারীদের সুবিধার্থে শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকার শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশে বর্তমানে সরাসরি বৈদেশিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে।’

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী
আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) ইন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

পলাতক আসামিদের বক্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট হোক চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পলাতক আসামিরা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দেবে, এর প্রভাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক খারাপ হবে তা চাই না। আজ (সোমবার, ৩ আগস্ট) নিজ কার্যালয়ে বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

স্ট্যালিয়ন ক্যাপিটালের উদ্যোগে সেতু খাতে ৩.৪ বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ
বাংলাদেশের সেতু ও অবকাঠামো খাতে প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে ভূমিকা রেখেছে বিনিয়োগ ও পরামর্শক প্রতিষ্ঠান স্ট্যালিয়ন ক্যাপিটাল। জাপানের মিয়াগাওয়া কেনসেতসু কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভোলা–বরিশাল ও শরীয়তপুর–চাঁদপুর সেতু নির্মাণে এ বিনিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।