
সংরক্ষিত ৫০ নারী আসনের আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th General Election) রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন (Reserved Women Seats in Parliament)। আসন বণ্টন অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি (BNP) পেতে যাচ্ছে ৩৫টি আসন। এই মনোনয়নকে কেন্দ্র করে দলটির ভেতরে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা ও লবিং। মহিলা দলের (Mohila Dal) পাশাপাশি এবার সাবেক ছাত্রদল নেত্রীদের নামও জোরালোভাবে আলোচনায় আসছে।

মার্কিন বাণিজ্য চুক্তি ঘিরে তীব্র হচ্ছে বিজেপি ও কংগ্রেসের বিরোধ
ট্রাম্পের ঘোষণার পরেও এখনও পর্যন্ত রাশিয়া থেকে তেল কেনা বন্ধের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ভারত। এদিকে মার্কিন বাণিজ্য চুক্তি ঘিরে তীব্র হচ্ছে বিজেপি ও কংগ্রেসের বিরোধ। বৃহস্পতিবার মোদির ভাষণ চলাকালেই রাজ্যসভা থেকে ওয়াক আউট করে বিরোধী দল কংগ্রেস। তবে, এসব ডামাডোলের মধ্যেও কংগ্রেস সভাপতিকে একহাত নিয়েছেন মোদি। আরও অভিযোগ করেন, কংগ্রেস ছেড়ে আসা বিজেপি নেতাকে 'দেশদ্রোহী' বলে গোটা শিখ সম্প্রদায়ের অপমান করেছেন রাহুল গান্ধী।

ভোটকে কেন্দ্র করে কেউ জান্নাতের টিকিট বিক্রি করতে আসলে সে মুনাফিক: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত জোটের ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোটকে কেন্দ্র করে কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকেট বিক্রি করতে আসে সে মুনাফেক। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে এক নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিশ্রুতি প্রত্যেক প্রার্থী দেয়; ভোটাররা যাকে বিশ্বাস করে সেটাই মুখ্য ব্যাপার: পার্থ
ভোলা-১ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রতিশ্রুতি প্রত্যেকটা প্রার্থী দেয়, তবে ভোটাররা যাকে বিশ্বাস করে সেটাই মুখ্য ব্যাপার। ভোটাররা ১২ তারিখে গরুর গাড়িতে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে বলে আমার বিশ্বাস। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) রাতে ভোলা সদরের সদর রোড, উকিল পাড়া ও বাংলা স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি-কংগ্রেস
ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি ও কংগ্রেস। আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ঠাঁই দিয়েছে কংগ্রেস— গতকাল (রোববার, ২১ ডিসেম্বর) রাজ্যটিতে আয়োজিত এক জনসভায় এমন অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বিজেপি।

বিহারের প্রথম জেন-জি বিধায়ক সংগীতশিল্পী মৈথেলী ঠাকুর
প্রতিদ্বন্দী প্রবীণ প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে ভারতের বিহারের আলিনগরের সবচেয়ে কম বয়সী ও প্রথম জেনজি বিধায়ক নির্বাচিত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী মৈথেলী ঠাকুর। সংগীত অঙ্গনে সাফল্য পেতে বেশ কষ্ট পেলেও, নিজের গান ও সাবলীল ব্যবহারের কারণে মাত্র এক মাসের প্রচারণায় ভক্তদের মনে দারুণ প্রভাব ফেলেন বিজেপির এই তরুণ তুর্কি। একারণে ভোটে জেতার পর ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মৈথেলী । প্রতিশ্রুতি দেন আলিনগরের মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার।

বিহারে বিধানসভা নির্বাচনে জয়ের পথে এনডিএ জোট
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এনডিএ জোট। ২৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এই জোট পেয়েছে ১৯০ টি আসন। যেখানে বিরোধী জোটের দখলে ৪৯টি আসন। এর আগে, বুধফেরত জরিপেও মেলে একই আভাস।

ভোলা-১ আসনে ‘গরুর গাড়ি’ প্রতীকে নির্বাচনে লড়বেন আন্দালিব রহমান পার্থ
ভোলা-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ভিডিও কলের মাধ্যমে দলীয় প্রতীক ‘গরুর গাড়ি মার্কা’ নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তিনি। ঘোষণার পরই ভোলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ভোলায় বিএনপি-বিজেপির ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুর; আহত ৫০
ভোলায় বিএনপি ও আন্দালিব রহমান পার্থের বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল ও বিজেপির দলীয় কার্যালয়। ঘটনাস্থলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে 'অশালীন মন্তব্য'; পাল্টাপাল্টি কর্মসূচিতে ছড়াচ্ছে উত্তাপ
নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে কিছু কংগ্রেসকর্মীর অশালীন মন্তব্যের জেরে পাটনায় কয়েক দফা সংঘাতে জড়িয়েছে বিজেপি-কংগ্রেস। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির মঞ্চে এ ধরনের মন্তব্যের প্রতিবাদে আজ (শুক্রবার, ২৯ আগস্ট) রাজ্যজুড়ে বিক্ষোভ করেছে বিজেপি। পাল্টা কর্মসূচিতে বিজেপি মাঠে নামায় বেধে যায় গণ্ডগোল। এরই মধ্যে কুরুচিপূর্ণ মন্তব্যকারী একজনকে আটক করেছে বিহার পুলিশ। আর পুরো ঘটনার জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলছে অমিত শাহ। তবে কংগ্রেস বলছে, কুরুচিপূর্ণ মন্তব্যকারীরা আদৌ দলের সমর্থক কি না সন্দেহ আছে।

ভারতের অর্থনীতি মৃতপ্রায়, দাবি রাহুল গান্ধীর
কেবল ট্রাম্প নয়, এবার রাহুল গান্ধীও দাবি করলেন, ভারতের অর্থনীতি মৃতপ্রায়। আরও বলেন, মোদি প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতায় নয়াদিল্লির ওপর ২৫ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দিচ্ছে ওয়াশিংটন। বিজেপি বিরোধীরা মনে করেন, ট্রাম্পের সঙ্গে মোদির অতিরিক্ত ঘনিষ্ঠতার চড়া মূল্য দিতে হচ্ছে ভারতকে।

ভোটার তালিকা নিয়ে বিতর্কে উত্তাল ভারতের রাজনীতি
পূর্ব ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা থেকে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের প্রধান বিরোধী রাষ্ট্রীয় জনতা দল। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে অবাস্তব ও সরকারের উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলছেন কোনো কোনো বিশ্লেষক। আগামী বছর পশ্চিমবঙ্গসহ যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন, সেখানেও সংশোধনী প্রক্রিয়া চালাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাই এই সংশোধনী প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর তোপের মুখে ক্ষমতাসীন বিজেপি।