
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল
মোটরগাড়ির ব্যবহৃত বা পোড়া মবিলে পরিচালিত চুলা তৈরি, বাণিজ্যিকভাবে বিক্রি, অনলাইনে প্রচার এবং নির্বিচারে ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক মামলায় দীপু মনির জামিন, ছয় মামলায় রুল জারি
সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এক মামলায় জামিন পেয়েছেন। তবে আরও ছয় মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট খারিজ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলের সার্বিক কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ এ আরাফাতসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৪ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

পথশিশুদের মৌলিক অধিকার সুরক্ষায় নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়: হাইকোর্ট
পথশিশুর মৌলিক অধিকার সুরক্ষা ও নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ১৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এনআইডিতে নামের আগে ‘অ্যাডভোকেট’ চান হুইপ দুলু, ইসির ‘না’
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজ নামের আগে ‘অ্যাডভোকেট’ যোগ করতে চেয়েছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই জন্য তিনি আবেদনও করেছিলেন নির্বাচন কমিশনে (ইসি)। তবে, তার এই আবেদন নামঞ্জুর করে দেয়া হয়েছে। কিন্তু, এতেও দমে যাননি সংসদের হুইপ। ফের করেছেন আবেদন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাজ নিয়ে সরকার সন্তুষ্ট: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাজ নিয়ে সরকার সন্তুষ্ট। সেখানে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি বলেও জানান তিনি।

সারা দেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি
দেশের আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

‘অসৌজন্যমূলক’ আচরণের ভিডিও ভাইরাল; বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে অব্যাহতি
হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানের ‘অসৌজন্যমূলক’ আচরণের একটি ভিডিও ভাইরালের পরে এবার তাকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হাইকোর্টে রুল
রাজধানীসহ সারা দেশে গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ১৯ এপ্রিল) রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায়ের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন।

অবসরপ্রাপ্ত বিচারপতিদের আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী
সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার পর অবসরে গিয়ে আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিচারপতিদের চাকরি খোঁজা অনৈতিক কাজ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।