বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিজিবির বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হলেও এখনো মেলেনি কোনো সমাধান। দুই দফা পতাকা বৈঠক হলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা; খোলা আকাশের নিচে দিনভর অপেক্ষা

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা; খোলা আকাশের নিচে দিনভর অপেক্ষা

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (শুক্রবার, ৫ জুন) ভোরে তাদের কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের দিকে পুশইন করা হয়।

অর্ধশতের বেশি মানুষকে পুশইনের চেষ্টা বিএসএফের, নজরদারিতে বিজিবি

অর্ধশতের বেশি মানুষকে পুশইনের চেষ্টা বিএসএফের, নজরদারিতে বিজিবি

দেশের কয়েকটি সীমান্ত দিয়ে অর্ধশতের বেশি মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ। যদিও পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি ও তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।

নওগাঁয় বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

নওগাঁয় বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী-পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা। আজ (শুক্রবার, ৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা পুশইনের চেষ্টা করে।

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বুধবার, ৩ জুন) ভোররাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে অপরাধে জড়িত ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

৮-১১ জুন নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

৮-১১ জুন নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে। ভারতের নয়াদিল্লিতে এ সম্মেলনে অনুষ্ঠিত হবে।

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, রুখে দিলো বিজিবি

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, রুখে দিলো বিজিবি

যশোর জেলার বেনাপোল সীমান্ত দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জোর করে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার মুখে বিএসএফের এ চেষ্টা বিফলে যায়। যাদেরকে পুশইনের চেষ্টা করা হয়েছে, তাদের জন্ম ভারতে এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন বলে জানা যায়।

সীমান্তে বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

সীমান্তে বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, তিনবিঘা করিডোর এলাকায় নতুন করে বাঁশের খুঁটি স্থাপন নিয়ে উত্তেজনা, ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবির ফাঁকা গুলি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ড্রোন আছড়ে পড়াসহ নানাভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

এরা কি আমাদের জামাই হয়? জলদি জলদি ভাগো: শুভেন্দু

এরা কি আমাদের জামাই হয়? জলদি জলদি ভাগো: শুভেন্দু

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন পৌরসভায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক। ইতোমধ্যেই সাতটি পৌরসভায় শতাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। এতে একদিকে প্রশাসনিক সংকট তৈরি হয়েছে, অন্যদিকে নাগরিক সেবা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ‘পুশইন’ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনা বাড়াতে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে শুভেন্দুর জমি হস্তান্তর

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে শুভেন্দুর জমি হস্তান্তর

গত ৯ মে পশ্চিমবঙ্গে শপথ নেয় বিজেপির নতুন সরকার। এরপর গত ১১ মে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা ছিল অরক্ষিত সীমান্তে কাঁটাতার নির্মাণ করতে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্যের ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেয়া হয়। অরক্ষিত সীমান্তে কাঁটাতার নির্মাণ হলে অবৈধ অনুপ্রবেশের যে সমস্যা রয়েছে তা নিষ্পত্তি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছিলেন শুভেন্দু।