
ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রা সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর দিয়েছে কর্তৃপক্ষ।

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
আসন্ন ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানজট নিরসনে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)। সোমবার (১৬ মার্চ) বিআরটিএ-র পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে, যা কার্যকর থাকবে ঈদের আগের ও পরের মোট ৭ দিন।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে বিআরটিএর চেক বিতরণ
ফরিদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান ওএসডি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

খুলনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ
বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা: জানুন কী কী চলবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক ভোটগ্রহণ গতকাল শেষ হলেও সড়কপথে বিধিনিষেধ পুরোপুরি শেষ হয়নি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আজও (শুক্রবার) সারাদেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে সাধারণ মানুষের স্বস্তির খবর হলো, মোটরসাইকেল ছাড়া অন্য সব ধরনের যানবাহন আজ থেকে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।

যেকোনো মূল্যে সড়ককে নিরাপদ করতে হবে: বিআরটিএ চেয়ারম্যান
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন বলেছেন, আমরা সড়ককে সুরক্ষিত করবো। যে কোনো মূল্যে আমরা এটা করবো। তিনি বলেন, ‘সরকার এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন লাইসেন্স দেয়া হবে না। আমাদের গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে।’

ঘরে বসে ড্রাইভিং লাইসেন্সের আবেদন, যা যা লাগবে
ড্রাইভিং লাইসেন্স শুধু একটি যানবাহন চালানোর অনুমতিপত্র নয়, বরং এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পরিচয় যাচাইয়ের দলিল। মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ৩ নম্বর ধারা অনুযায়ী, বাংলাদেশের কোনো গণসড়কেই বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষেধ। তাই দেশের যেকোনো রাস্তায় বৈধভাবে গাড়ি চালাতে এটি অপরিহার্য।

সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধপরিকর: বিআরটিএ চেয়ারম্যান
সড়কে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, উন্নয়নের চাকা যারা সচল রাখে তারাই সড়কে ঝরে যাচ্ছে। এর বড় সংখ্যকের বয়স ৫ থেকে ২৯ বছরের মধ্যে।

অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএর প্রতিবেদন
গত অক্টোবর মাসে সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪২৩ জন মানুষ মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন ৫৮৯ জন মানুষ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের সম্প্রতি স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) এসব তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

রাস্তায় লক্কড়-ঝক্কড় যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা: বিআরটিএ চেয়ারম্যান
ফিটনেসবিহীন পুরোনো লক্কড়-ঝক্কড় যানবাহন চলাচল করতে দেয়া হবে না এবং দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের স্বজনদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।