
ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারলো টাইগাররা। তবে এ ম্যাচ হারলেও প্রথম ম্যাচে জয় থাকায় অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের ট্রফি ভাগাভাগি করবে বাংলাদেশ।

টাইগারদের ‘চার শূন্যের’ ইনিংস থামলো ৬৪ রানে
ম্যাকাইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাটারদের মধ্যে চারজন সাজঘরে ফিরেছেন কোনো রান যোগ না করেই।

ডারউইন টেস্টের তৃতীয় দিন: ‘লিডের চাপে’ ধুঁকছে অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টে আরও একটি স্বপ্নের দিন পার করলো বাংলাদেশ। তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের বড় লিডে ইনিংস শেষ হয় বাংলাদেশের। এই লিড পেরিয়ে নতুন করে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে হবে এমন সমীকরণ এখন অজিদের সামনে, যা তাদের কিছুটা চাপে ফেলেছে বলাই যায়। যদিও ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অজিরা, তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও লাল-সবুজদের হাতেই।

অজিদের চাপ বাড়ছেই— প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে বাংলাদেশ
ডারউইন টেস্ট
ডারউইন টেস্টে তৃতীয় দিনে দুই ইনিংসের খেলা শেষ হলো। দুই ইনিংসের প্রায় পুরোটা সময়ই নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়া করেছে কেবলই সেই নিয়ন্ত্রণ থেকে বেরোনোর চেষ্টা। দুই ইনিংস শেষে বাংলাদেশের ২২৮ রানের লিড তো সেই কথায় বলে।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ (রোববার, ২১ জুন) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। শেষ ম্যাচে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই নামবে তাওহীদ হৃদয়ের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

অজিদের বিপক্ষে কাল দ্বিতীয় টি-টোয়েন্টি, অস্বস্তিতে টাইগাররা
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা ভুলে সমতায় ফেরার লক্ষ্য টাইগারদের, আর অস্ট্রেলিয়ার চোখ সিরিজ নিশ্চিত করার দিকে। আগামীকাল (শুক্রবার, ১৮ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা
প্রায় ১৫ বছর পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের ১ম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে ব্যাট করছে।

ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সুপার এইটের লড়াইয়ে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে শান্তর দল। ম্যাচের আগে ভাবাচ্ছে দলের টপ অর্ডারদের অফ ফর্ম। তবে আশাবাদী কোচ। অ্যান্টিগায় ম্যাচ শুরু হবে শুক্রবার ভোর সাড়ে ৬টায়।