ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এতে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারলো টাইগাররা। তবে এ ম্যাচ হারলেও প্রথম ম্যাচে জয় থাকায় অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের ট্রফি ভাগাভাগি করবে বাংলাদেশ।

প্রথম টেস্ট ৯ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। তাই এ ম্যাচে বাংলাদেশ হারলেও দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

ম্যাকাইতে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এর জবাবে ২১০ রান তুলতে সক্ষম হয় অজিরা। বাংলাদেশের হয়ে ৭টি উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম।

প্রথম ইনিংসে ১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ৯৫ রানে থামে বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১, মুশফিকুর রহিম অপরাজিত ২৯, তানজিদ হাসান তামিম ৯, তাসকিন আহমেদ ৮, তাইজুল ইসলাম ৭ ও হাসান মাহমুদ ২ রান করেন।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪টি, অধিনায়ক প্যাট কামিন্স ও লাথান লায়ন ৩টি করে উইকেট নেন।

এসএইচ