
শুটিং ফেডারেশনের কমিটি নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ, ফেডারেশনে ঢুকতে বাধা
বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এদিকে আদালতের রায় পেলেও ফেডারেশনে ঢুকতে পারেননি আগের অ্যাডহক কমিটির সদস্যরা। এ নিয়ে বাকবিতন্ডায় জড়ান কর্তারা।

সূচি পেছানোয় ফুটবলারদের ইনজুরি ঝুঁকি ও পারফরম্যান্স হ্রাসের আশঙ্কা
ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হলেও ক্লাবগুলোর অপেশাদার আচরণে সময়মতো মাঠে ম্যাচ গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। শৃঙ্খলা ফেরাতে কেবল নীতিমালা বানালেই হবে না তা মানার ক্ষেত্রে বাফুফেকে দেখাতে হবে কঠোরতা। তা না হলে ক্লাবগুলোর কাছে ফেডারেশনের নতজানু পরিস্থিতিতে ভবিষ্যতে সেটা ঘরোয়া ফুটবলের জন্য বিপদজনক হবে। এমনটাই মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

অর্থ সংকটেও অ্যাথলেটিক্স নিয়ে এশিয়ান গেমসে বড় প্রত্যাশা ইমাম তপনের
এশিয়ান গেমস শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয় থেকে নির্ধারিত অর্থ বুঝে পায়নি ফেডারেশনগুলো। নিজস্ব অর্থায়নেই চলছে প্রশিক্ষণ। তবে এমন সংকটের মাঝেও নিজেদের সর্বোচ্চটা দেয়ার প্রত্যাশা অ্যাথলেটিক্স সাধারণ সম্পাদক আলী ইমাম তপনের। সেইসঙ্গে সিড মানির বরাদ্দকৃত অর্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও শোনালেন তিনি।

ব্রাজিলের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে সংস্কারের প্রস্তাব
জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলার আগে অবকাঠামোগত পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। ড্রেসিংরুম এবং মিডিয়া সেন্টারের সংস্কার চেয়েছেন তারা। সোমবার গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাব্য ব্যয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে ফেডারেশন।

অর্থ সংকটে বেশিরভাগ ফেডারেশন, ৭ মাসেও পায়নি এস এ গেমসের অর্থ
৭ মাস পার হলেও এস এ গেমসের জন্য শুরু করা ক্যাম্পের বরাদ্দকৃত পুরো অর্থ এখনও পায়নি কোনো ফেডারেশনই। যে কারণে অর্থ সংকটে জর্জরিত বেশিরভাগ ফেডারেশনই ঋণের নিচে তলিয়ে মহাবিপদে পড়েছে। অন্য টুর্নামেন্ট শুরু করার মতো অর্থও নেই অনেক ফেডারেশনের কোষাগারে। এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো আশার বানী শুনিয়েছে এনএসসি।

ক্রীড়াঙ্গনের দায়িত্বে আমিনুল হক; ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা সংগঠকদের
শুধু প্রতিশ্রুতি কিংবা কথার ফুলঝুরি নয়, ক্রীড়াঙ্গনে এবার বড় রকমের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্ব গ্রহণের পরপরই জাতীয় ফুটবল দলের সাবেক এই গোলরক্ষক কাজ করছেন গুণগত পরিবর্তনের লক্ষ্যে। নবনির্বাচিত সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে প্রত্যাশা আছে ক্রীড়া সংগঠকদেরও।

প্রতি ফেডারেশনে ৩০ কোটি টাকার তহবিল চান বিওএ সভাপতি ওয়াকার-উজ-জামান
প্রত্যেক ফেডারেশনের জন্য যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়কে ৩০ কোটি টাকার স্থায়ী আমানতের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুধু তাই নয়, খেলোয়াড়দের অনুশীলন সুবিধাসহ ম্যাচ আয়োজনের সুবিধার্থে নানা পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে, ক্রীড়ার উন্নয়নের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

বছর জুড়ে বাস্কেটবল ফেডারেশনের বিভিন্ন পরিকল্পনা প্রকাশ
২০২৬ বর্ষপঞ্জিকায় নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ বাসকেটবল ফেডারেশন (বিবিএফ)। বিশেষ করে বিবিএফের খেলোয়াড় ও কোচদের নিয়ে পুরো বছর জুড়েই রয়েছে অসংখ্য ইভেন্ট।

বাংলাদেশ বিচ হ্যান্ডবল: কমনওয়েলথের সাফল্য ধরে রাখার প্রত্যয়
বিচ হ্যান্ডবলে দেশে প্রিমিয়ার লিগ থাকলেও ক্লাবগুলোর পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। সব প্রতিকূলতার মাঝেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু করার আকাঙ্ক্ষা দলের সেরা খেলোয়াড় খোকন মোল্লার। ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস ২০২৬ কে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে টিম বাংলাদেশ। ফিটনেস, স্কিল আর কৌশলগত দিকে বাড়তি নজর দিচ্ছে ফেডারেশন। ২০১৬ সালে কমনওয়েলথ গেমসে সাফল্যের ধারা বজায় রাখতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এবছর রয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টের চ্যালেঞ্জ।

স্থগিত এসএ গেমস: অনির্দিষ্টকালের বিরতিতে অ্যাথলেটরা
এসএ গেমস স্থগিত ঘোষণার পর পুলে-কোর্টে নেই খেলা। অনির্দিষ্টকালের বিরতিতে চলে গেছেন দেশের অ্যাথলেটরা। আর প্রতিযোগিতা না থাকায় আর্থিক সংকটের মুখে কোচদের বিদায় করতে বাধ্য হয়েছে তিনটি ফেডারেশন। নতুন কোচ আসার পথও অনেকটাই রুদ্ধ। ইচ্ছে থাকলেও তাই বাধ্য হয়েই কার্যক্রম গুটিয়ে রেখেছে একাধিক ফেডারেশন।

জাতীয় স্টেডিয়াম নিয়ে আর্চারি ও ফুটবল ফেডারেশনের ‘কাড়াকাড়ি’!
জাতীয় স্টেডিয়াম নিয়ে আর্চারি ও ফুটবল ফেডারেশনের মধ্যে যেন ‘কাড়াকাড়ি’ অবস্থা বিরাজ করছে। নভেম্বরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য স্টেডিয়াম বরাদ্দ দেয়া হলেও, একই সময়ে সেখানে ফুটবল ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে। অন্যদিকে জটিলতা এড়াতে আর্চারি টুর্নামেন্টের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া উপদেষ্টা বলছেন, এ অবস্থায় জাতীয় স্টেডিয়ামে আর্চারি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নেই, এখন ফুটবলটাই প্রথম প্রায়োরিটি।

জাতীয় রেড সিক্স স্নুকার চ্যাম্পিয়নশিপ শুরু
একুশটি ক্লাব ও ১১৯ খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে জাতীয় রেড সিক্স স্নুকার চ্যাম্পিয়নশিপ। ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে সব খেলা। সারা দেশ থেকে অংশ নিচ্ছেন খেলোয়াড়রা।