
২০২৬ ফুটবল বিশ্বকাপই ব্রাজিলের উপযুক্ত সময়: কাফু
‘২০২৬ ফুটবল বিশ্বকাপই ব্রাজিলের আবারো শিরোপা জয়ের উপযুক্ত সময়’ বলে মন্তব্য করেছেন দুইবার বিশ্বকাপর জয়ী সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার কাফু। ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি ফুটবলারদের, স্মারকলিপি জমা
খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি জানিয়েছেন দেশের ফুটবলাররা। সার্ক কোটা বাতিলের দাবিতে গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে একটি স্মারকলিপি জমা দেন আবাহনী-মোহামেডানসহ স্থানীয় ক্লাবের ফুটবলাররা। ফুটবলরাররা মনে করেন, সার্কভুক্ত অঞ্চলে দেশের ফুটবলাররা সুযোগ না পেলেও বাইরের ফুটবলারদের সুযোগ দেয়ার যে নীতি, তা ফেডারেশনের পুনর্মূল্যায়ন করা উচিত।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ‘গুঁড়িয়ে’ সেমিতে বার্সার নারীরা
উয়েফা নারী চ্যাম্পিয়িন্স লিগ
উয়েফা নারী চ্যাম্পিয়িন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ১২-২ ব্যবধান নিয়ে সেমির টিকিট কাটলো বার্সা।

ভারতের মুখোমুখি বাংলাদেশ: ফাইনালে চোখ রেখে প্রস্তুতি নেয়ার আহ্বান
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় বেশ হালকা মেজাজেই খেলতে নামবে দুই দল। তবে এই ম্যাচকেই মূল পরীক্ষা বলে মনে করছেন সাবেক ফুটবলার এমিলি। অন্যদিকে ফাইনালে চোখ রেখে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিক।

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ
চলতি মৌসুমের পরেই লিভারপুল ছাড়ছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। প্রায় ৯ বছর পর মার্সেসাইডের ক্লাবটিকে বিদায় বলবেন তিনি।

মুসলিম ফুটবলাদের ইফতারের জন্য বিরতি থাকছে ইপিএলে
পবিত্র মাহে রমজানে মুসলিম ফুটবলাদের ইফতারের জন্য বিরতি থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল)। ম্যাচ থামিয়েই মুসলিম ফুটবলারদের সময় দেয়া হবে রোজা ভাঙার।

মেসি নাকি রোনালদো— চিরন্তন বিতর্কে নিজের মত জানালেন দি মারিয়া
মেসি নাকি রোনালদো, প্রজন্মের সেরা ফুটবলার কে? চিরন্তন বিতর্কে এবার মুখ খুলেছেন দুজনরেই একসময়কার সতীর্থ আনহেল দি মারিয়া। জানিয়েছেন, মেসি ইশ্বরপ্রদত্ত প্রতিভা, আর রোনালদো পরিশ্রম আর পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। বর্তমান সময়ের সেরা হিসেবে তিনি বেছে নিয়েছেন আরেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে।

হৃৎপিণ্ডের সমস্যায় রবার্তো কার্লোস; অস্ত্রোপচার সম্পন্ন
হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস। এরই মধ্যে এ কিংবদন্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হয়েছে অস্ত্রোপচারও।

কারাবরণের ঝুঁকিতে ফুটবলার অ্যান্ডি ক্যারোল
লম্বা সময়ের জন্য কারাবরণের ঝুঁকিতে রয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার অ্যান্ডি ক্যারোল। আগামী মঙ্গলবার তার বিরুদ্ধে রায়ের কথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।

বত্রিশেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রাফিনহা আলকানতারা
৩২ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী ফুটবলার রাফিনহা আলকানতারা। ব্রাজিলের হয়ে ১৯৯৪ সালে বিশ্বকাপ জেতা মাজিনিয়োর সন্তান রাফিনিয়া। মূলত চোটের কাছেই হার মানলেন এ ফুটবলার।

ফুটবলারদের ম্যাচ ফি পরিশোধে বিলম্ব; দ্রুত সমাধানের আশ্বাস আমের খানের
নেপাল এরপর ভারত ম্যাচ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময়। তবে এখন পর্যন্ত ম্যাচ ফি পায়নি বাংলাদেশ দলের ফুটবলাররা। এ নিয়ে কণ্ঠস্বর বলিষ্ঠ না করলেও চাপা কষ্ট ফুটবলারদের কণ্ঠে। দ্রুত সময়ের মধ্যে অর্থ পরিশোধের প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান।

লা লিগা: রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (রোববার, ৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টায়।