প্রযুক্তির খবর
চলতি বছর নাথিংয়ের নতুন কোনো ডিভাইস আনছে না সিএমএফ

চলতি বছর নাথিংয়ের নতুন কোনো ডিভাইস আনছে না সিএমএফ

চলতি বছর নতুন কোনো স্মার্টফোন বাজারে ছাড়ছে না প্রযুক্তি প্রতিষ্ঠান ‘নাথিং’-এর বাজেট-বান্ধব সাব-ব্র্যান্ড সিএমএফ। ফলে ‘ফোন প্রো ২’-এর উত্তরসূরি দেখার জন্য প্রযুক্তিপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। খবর এনগ্যাজেট।

গুগলের নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ

গুগলের নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ

গুগলের নতুন স্মার্ট হোম স্পিকার বাজারে আসার ঠিক পরদিনই পুরোনো দুটি জনপ্রিয় মডেলের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। খবর এনগ্যাজেটের।

‘বাবল মাল্টি-টাস্কিং’ ও ফোল্ডেবল গেমিং মোডসহ অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন

‘বাবল মাল্টি-টাস্কিং’ ও ফোল্ডেবল গেমিং মোডসহ অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন

আনুষ্ঠানিকভাবে নিজেদের হালনাগাদ মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ উন্মোচন করেছে গুগল। আজ থেকে কোম্পানিটির পিক্সেল ডিভাইসে নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা যাবে। বছরের বাকি সময়ে পর্যায়ক্রমে এ আপডেট অন্যান্য ডিভাইসে পৌঁছে যাবে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতে সাময়িকভাবে টেলিগ্রাম বন্ধ ঘোষণা

ভারতে সাময়িকভাবে টেলিগ্রাম বন্ধ ঘোষণা

ভারতে সাময়িকভাবে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্লক করা হয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রামে আগেই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে এর ফল বাতিল করেছে সরকার।

পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ ফক্সকনের

পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ ফক্সকনের

পৃথিবীর নিম্ন কক্ষপথে দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক্স জায়ান্ট ফক্সকন। ক্যালিফোর্নিয়া থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে সফলভাবে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পেন্টাগনের সঙ্গে শীর্ষ সাত এআই প্রতিষ্ঠানের চুক্তি

পেন্টাগনের সঙ্গে শীর্ষ সাত এআই প্রতিষ্ঠানের চুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্বের সাত শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পেন্টাগন। শুক্রবার দেয়া এক বিবৃতিতে চুক্তির বিষয়ে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের। প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিরক্ষা বিভাগের ক্লাসিফাইড নেটওয়ার্কে কোম্পানিগুলোর আধুনিক সক্ষমতার ব্যবহার নিশ্চিত এবং সামরিক বাহিনীতে এআই সেবাদাতাদের পরিধি আরও বিস্তৃত করতেই এ উদ্যোগ।

এআই ও জেনএআই খাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যয় ৩৭০ বিলিয়ন ডলারে পৌঁছাবে

এআই ও জেনএআই খাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যয় ৩৭০ বিলিয়ন ডলারে পৌঁছাবে

আগামী তিন বছরের মধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এআই ও জেনএআই খাতে ব্যয় ৩৭০ বিলিয়ন বা সাইত্রিশ হাজার কোটি ডলারে পৌঁছাবে। যা বর্তমান সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিএলসি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাশ

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিল পাশ

শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। দেশটির পার্লামেন্টে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সব ধরনের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাশ হয়েছে। নতুন এ আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোকে এখন থেকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীর বয়স যাচাই, প্যারেন্টাল কন্ট্রোল টুল এবং ক্ষতিকর কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা কার্যকর করতে হবে।

অ্যাপলের নতুন সিইও হচ্ছেন জন টার্নাস; এক্সিকিউটিভ চেয়ারম্যান টিম কুক

অ্যাপলের নতুন সিইও হচ্ছেন জন টার্নাস; এক্সিকিউটিভ চেয়ারম্যান টিম কুক

কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে। এনবিসি নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মহাকাশ শিল্পের প্রসারে বেইজিংয়ে ‘স্যাটেলাইট টাউন’ প্রকল্প

মহাকাশ শিল্পের প্রসারে বেইজিংয়ে ‘স্যাটেলাইট টাউন’ প্রকল্প

চীনের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ে নির্মিত হচ্ছে বিশেষায়িত ‘স্যাটেলাইট টাউন’। খবর রয়টার্সের। কৃত্রিম উপগ্রহ নির্মাতা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান কেন্দ্র হিসেবে পরিকল্পিত এ প্রকল্পের মূল অংশের কাজ ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শেষ হবে বলে শনিবার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি।

ছয় বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধিতে ভারতের স্মার্টফোন বাজার

ছয় বছরের মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধিতে ভারতের স্মার্টফোন বাজার

চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতের বাজারে স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমেছে। যা গত ছয় বছরের হিসেবে সবচেয়ে দুর্বল প্রান্তিক। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্টারলিংককে টেক্কা দিতে অ্যামাজনের সাড়ে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ

স্টারলিংককে টেক্কা দিতে অ্যামাজনের সাড়ে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ

ইলোন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নিজেদের স্যাটেলাইট ব্যবসা শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এর অংশ হিসেবে কোম্পানিটি স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবালস্টারকে ১ হাজার ১৫৭ কোটি ডলারে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এ চুক্তির ঘোষণা দেয়া হয়।