
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুর ১২টা ২০ মিনিটে এ সভা শেষ হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর বৈঠক চলছে।

পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মাধ্যমে কক্সবাজারে প্রধানমন্ত্রী তার আজকের দিনের কর্মসূচি শুরু করলেন।

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ (শনিবার, ১৩ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের মাটিতে পা রাখেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
চলতি বছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

প্রতিরক্ষা-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক
সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে এ যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: মাহদী আমিন
প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা গণআকাঙ্খার সঙ্গে সাংঘর্ষিক— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিআরপি (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) কর্তৃপক্ষ সাক্ষাৎ করেছে। আজ (রোববার, ২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

বর্বরোচিত অপরাধের বিচারে জনপ্রত্যাশা পূরণ-দ্রুত বিচারে সরকার অঙ্গীকারাবদ্ধ: মাহদী আমিন
বর্বরোচিত অপরাধের বিচারে জনপ্রত্যাশা পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ এবং দ্রুত বিচার ও সাজা নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

কলেজ ছাত্রের বানানো রেসিং কার চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।