বদলি হওয়া এ তিন সচিব হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রেহানা পারভীন এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মো. কামাল উদ্দিন।
আরও পড়ুন:
এর আগে, নতুন সরকার গঠনের পরপরই জনপ্রশাসনের দুইটি শীর্ষ পদেও আসে পরিবর্তন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে এ পদে নিয়োগ দেয়া হয়।
আর প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগও বাতিল হয়। পরে অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আবদুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেয়া হয়।





