
‘তান্ত্রিক’ সেজে রাসায়নিক দিয়ে হাত পুড়িয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
ফেসবুকে ‘তান্ত্রিক’ সেজে রাসায়নিক দিয়ে কৌশলে হাত পুড়িয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ ঘটনায় কুমিল্লা ও নোয়াখালী থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

নিয়ন্ত্রণহীন রিক্রুটিং এজেন্সি: নতুন নিবন্ধিত ২১৬, থামছে না প্রতারণা
চলতি বছর দেশে নিবন্ধন পেয়েছে নতুন ২১৬টি রিক্রুটিং এজেন্সি। এই নিয়ে আড়াই হাজার ছাড়িয়ে গেছে শ্রমিক রপ্তানিকারক প্রতিষ্ঠানের সরকারি সংখ্যা। যা প্রতিবেশী দেশ ভারত, নেপাল শ্রীলঙ্কা থেকে তুলনামূলক বেশি। সরকারি নিবন্ধন নিয়েও অতিরিক্ত অর্থ আদায়, ভিসা বিক্রি ও প্রতারণার নানা অভিযোগ এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সমন্বয়হীনতার অভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলছে এজেন্সিগুলো। তবে বিএমইটি বলছে, অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা।

বিপুল অর্থ আত্মসাৎ ইস্যুতে যুক্তরাষ্ট্রে চীনা ধনকুবের গুও ওয়েনগুইয়ের ৩০ বছরের কারাদণ্ড
আর্থিক প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের দায়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত চীনা ধনকুবের গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল (সোমবার, ২৯ জুন) ম্যানহাটনের ফেডারেল আদালতের বিচারক অ্যানালিসা টরেস এই রায় ঘোষণা করেন। বিচারক জানান, গুওর এই প্রতারণার কারণে বিশ্বজুড়ে ১ হাজারেরও বেশি মানুষ কোটি কোটি ডলার হারিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জনগণের সঙ্গে প্রতারণা করলে বিএনপির রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে: সারজিস
জনগণের সঙ্গে প্রতারণা করলে, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বাংলাদেশে বিএনপির রাজনীতি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (শনিবার, ১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের সমাবেশে তিনি এ কথা বলেন।

ঝিনাইদহে পুলিশের পোশাক পরে প্রতারণা, ইয়াবাসহ গ্রেপ্তার ৫
ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জাম ও ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গণভোটের একটা অংশে প্রতারণা আছে: আইনমন্ত্রী
গণভোটের একটা অংশে প্রতারণা আছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ১ মে) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনা কর্মকর্তা-ডিজিএফআইয়ের ‘ভুয়া পরিচয়ে’ প্রতারণার বিষয়ে আইএসপিআরের সতর্কতা
সেনা কর্মকর্তা-ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার কথা উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গাজীপুরে জেলা প্রশাসকের সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ৩
গাজীপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা পরিচয়ে জেলা প্রশাসকের কাছ থেকে ৬৫ কোটি টাকা ঋণের সম্মতিপত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুইজন ও ঢাকার গুলিস্তান থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী গোলাম রসুল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন।

এমটিএফই প্রতারণা: ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার সিআইডির
অনলাইনভিত্তিক পনজি স্কিম এমটিএফইর মাধ্যমে প্রতারণা করে বিদেশে পাচার করা বিপুল অঙ্কের অর্থের একটি বড় অংশ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গোয়েন্দা বাহিনীর হাতে গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে মো. আব্দুস সালাম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বাহিনী। দীর্ঘ দিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয় দিয়ে নিয়োগ বাণিজ্য ও কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আজ (রোববার, ১৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা, সাবধান করলো ইফা
দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি দেয়ার নামে প্রতারণা হতে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আজ (রোববার, ১ মার্চ) গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড প্রতারণা থেকে বাঁচতে পুলিশের বিশেষ সতর্কতা
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দেশে মোবাইল ব্যাংকিং (Mobile Financial Services - MFS) এবং এটিএম কার্ডের (ATM Card) ব্যবহার আকাশচুম্বী হয়েছে। তবে এর সমান্তরালে বেড়েছে ডিজিটাল প্রতারণা (Digital Fraud)। এই ধরনের প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) প্রতিনিয়ত কাজ করে গেলেও, সামাজিক সচেতনতা (Social Awareness) ছাড়া এই অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে গ্রাহকদের সুরক্ষায় বিশেষ কিছু পরামর্শ প্রদান করা হয়েছে।