
বুড়িগঙ্গার তীর থেকে শুরু, পরিবর্তনের ধারায় চলছে ‘প্রাণের ঢাকার’ যাত্রা
ঢাকা, বারবার বদলেছে তার ঠিকানা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা পুরান ঢাকা থেকে পরিকল্পিত নতুন ঢাকা। আর এখন আগামীর স্বপ্ন নিয়ে পূর্বাচল। প্রতিবারের প্রতিজ্ঞা সুন্দর, নিরাপদ, আরও বাসযোগ্য একটি শহর। তবে আদৌ কী আধুনিক নগর গড়ে উঠছে, নাকি শুধু ঠিকানাই বদলাচ্ছে এ শহর? শুধু কী ঠিকানা বদলালেই নগরজীবন বদলায়? নাকি বদলাতে হয় পরিকল্পনা, ব্যবস্থাপনা আর নাগরিক মানসিকতাও?

কারবালার শোকগাথা স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
কালো পোশাক, খালি পা আর হাতে শোকের কালো পতাকা। মুখে ‘হায় হোসেন, হায় হোসেন’ বিলাপ আর বুক চাপড়ে মাতম। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি স্মরণে রাজধানী ঢাকায় প্রতিবছরের মতো এবারও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ।

আজ পবিত্র আশুরা
পবিত্র আশুরা আজ (শুক্রবার, ২৬ জুন)। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, ইবাদত ও বিভিন্ন নেক আমলে মাধ্যমে এই দিনটি পার করবেন।

পুরান ঢাকায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
উৎসবমুখর পরিবেশে পুরান ঢাকায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। রঙিন পোশাকে সেজে তরুণ-তরুণী, শিক্ষার্থী, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পুরান ঢাকায় ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করলো ডিএসসিসি
পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক ও নান্দনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নতুন সামাজিক অনুষ্ঠানকেন্দ্র উপহার দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ (সোমবার, ৯ মার্চ) সকালে সিদ্দিক বাজার এলাকায় (আলাউদ্দিন রোড) নবনির্মিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’-এর উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ঈদ উপলক্ষে জমজমাট ইসলামপুরের কাপড় বাজার, বিক্রি বৃদ্ধির প্রত্যাশা
ঈদকে সামনে রেখে পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের পাইকারি বাজারে জমে উঠছে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই খুচরা ব্যবসায়ীরা আসছেন এ মার্কেটে। রোজার শুরুতে তেমন বেচাকেনা না হলেও মধ্য রোজার পর তা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

ঘুড়ি-ফানুসের বর্ণিল আয়োজনে প্রস্তুত নগরবাসী; আধুনিকতার ভিড়ে রঙ হারাচ্ছে সাকরাইন
দিন পেরোলেই আগামীকাল (বুধবার, ১৪ জানুয়ারি) সাকরাইন। পুরান ঢাকার মানুষের শেকড়ের উৎসব। ঘুড়ি আর ফানুসের বর্ণিল আয়োজনে পুরো উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। তবে আধুনিকতার নামে ডিজে গান আর আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়ও শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে।

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। এছাড়া আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

চকবাজারে তিনতলা আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ডালপট্টির তিনতলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (সোমবার, ১ ডিসেম্বর) বিকেল থেকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত বাবা-ছেলেকে লক্ষ্মীপুরে দাফন
ভূমিকম্পে পুরান ঢাকায় ইটের রেলিং ভেঙে নিহত বাবা-ছেলে আবদুর রহিম (৫৫) ও আবদুল আজিজ রিমনকে (১৩) তাদের নিজ এলাকা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ (শনিবার, ২২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার আস সুন্নাহ মাদ্রাসা ও মসজিদে তাদের জানাজা সম্পন্ন হয় এবং এরপর দাফন করা হয়।

৫.৭ মাত্রার ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ১০
আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে নরসিংদীতে ৫, নারায়ণগঞ্জে ১ এবং ঢাকায় ৪ জন। এর মধ্যে দুই শিশু রয়েছে।

ভূমিকম্পে তিন জেলায় দুই শিশুসহ নিহত ৫
আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পে তিন জেলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারজন এবং নরসিংদীতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও গাজীপুরে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।