
লংমার্চ ঠেকাতে ইসলামাবাদ ‘লকডাউন’
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের ইসলামাবাদমুখী লংমার্চ কারাক শহর থেকে কোহাটে পৌঁছেছে। তবে এই লংমার্চ পাঞ্জাব অতিক্রম করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম। লংমার্চের নেতৃত্ব দেয়া সোহাইল আফ্রিদি বলেছেন, আগামী ৮ অক্টোবর আন্দোলন রূপ নেবে টি-টোয়েন্টি ম্যাচে। লংমার্চ ঠেকাতে ইসলামাবাদকে লকডাউন করে রেখেছে সরকার। এদিকে, চলমান অস্থিরতার মধ্যেই দুই দিনের সফরে পাকিস্তান গেলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ; কঠোর দমনের হুঁশিয়ারি সরকারের
পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর খাইবার পাখতুনখোয়া থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেছে পিটিআই। কয়েক দফার আলোচনার পরও ইমরান খানের কারামুক্তির বিষয়ে ঐকমত্যের পৌঁছাতে পারেনি কেউ। এদিকে, লং মার্চ ঠেকাতে কঠোর দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছে শেহবাজ শরীফের সরকার। আগামী ৮ অক্টোবর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। জনস্বার্থ পরিপন্থী কোন নীতি পিটিআই মেনে নেবেনা বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংলাপে পাকিস্তানের সরকার-বিরোধীদল: আলোচনার পরও হয়নি সমঝোতা
পাকিস্তানে ইমরান-সমর্থকদের বিক্ষোভ সামনে রেখে, মধ্যরাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার ও বিরোধী দলীয় জোট। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় দ্বিতীয় দফার বৈঠক।

ইসলামাবাদ ঘেরাও ঠেকাতে লকডাউন, ভোগান্তিতে পাকিস্তানের জনতা
ঘনিয়ে আসছে ইসলামাবাদ ঘেরাও কর্মসূচি। আগামীকালের (রোববার, ৩ অক্টোবর) বিক্ষোভ সামনে রেখে, পাকিস্তানে সরকার ও বিরোধীদলের আলোচনা শেষ হলো কোনো সিদ্ধান্ত ছাড়াই। দ্বিতীয় দফায় শনিবার ফের আলোচনায় বসবে দু’পক্ষ। ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে মাসব্যাপী লকডাউন আরোপ করে বিপাকে সরকার; ভোগান্তিতে জনতা।

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা; অবরুদ্ধ পাকিস্তানি রাজধানী
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজধানীজুড়ে। বিক্ষোভ ঠেকাতে কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন, সড়কে কনটেইনারের প্রাচীর নির্মাণ এবং পিটিআই নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে সরকার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা: পিটিআইয়ের লংমার্চ ঘিরে কঠোর নিরাপত্তাবলয়
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত লংমার্চ ঘিরে রাজধানী ইসলামাবাদকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছে দেশটির সরকার। আগামী রোববারের এই কর্মসূচি ঠেকাতে রাজপথজুড়ে শিপিং কনটেইনার দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে এবং প্রায় ৩৫ হাজার অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

পিটিআইয়ের বিক্ষোভ মার্চের আগে ইমরান খানের বোনকে গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের বোন আলিমা খানকে পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির ঘোষিত বিক্ষোভ মার্চের ঠিক এক সপ্তাহ আগে আজ রোববার তাকে গ্রেপ্তার করা হলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাইকোর্টের নির্দেশে স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ইমরান খান
জেলে ফিরলেও আর নির্জন কারাবাস নয়। ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে এখন থেকে স্ত্রী ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিফোনে কথা বলতে পারবেন ছেলেদের সাথে। আর, নতুন এই নির্দেশ মানা হচ্ছে কী না তা নিয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে আদিয়ালা জেল কর্তৃপক্ষকে। কিন্তু এতকিছুর পরেও সংশয়ে ইমরানের পরিবার ও পিটিআই সমর্থকরা। বলছেন, অতীতে আদালতের বহু নির্দেশ কার্যকর হয়নি সরকারের অদৃশ্য ইশারায়।

সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পিটিআইয়ের
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কেপির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে আগামী ২৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কর্মসূচি নিয়ে মাঠে নামবে পিটিআই-এর নেতৃত্বাধীন বিরোধী জোট। এদিকে, সর্বোচ্চ আদালতের নির্দেশ একপ্রকার অগ্রাহ্য করেই ইমরানকে রাজধানীর শিফা হাসপাতালের বদলে রাখা হয়েছে সরকারি মেডিকেল পিআইএমএস-এ। এর জেরে শেহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে পিটিআই।

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি
ইমরান খানের অসুস্থতা ঘিরে ক্রমেই উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি। কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো দেশটির সংসদে অবস্থান কর্মসূচি পালন করছে পিটিআই ও তাদের জোটসঙ্গীরা। এদিকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে খাইবার পাখতুনখোয়ায়ও। পিটিআইয়ের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করায় প্রদেশটির সঙ্গে পাকিস্তানের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের বরাতে কারা কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের চোখের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সরকার মিথ্যাচার করেছে: পিটিআই
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখে অস্ত্রোপচারে তথ্য সরকার লুকিয়ে রাখতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন পিটিআই মহাসচিব। আরও দাবি করেছেন, ইমরানের শারীরিক অবস্থা নিয়ে জনসম্মুখে মিথ্যাচার করেছে শেহবাজ শরীফের সরকার। সুপ্রিম কোর্টের বাইরে পিটিআই নেতা-কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে ইমরানের অস্ত্রোপচার নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের চিকিৎসকও।

কারাগারের কাছে অবস্থান কর্মসূচি, ইমরানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা
আদিয়ালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচির দায়ে ইমরান খানের তিন বোনসহ পিটিআই দলের চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরইমধ্যে ১৪ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন দেশটির একটি আদালত।