
সমন্বিত কৃষিতে বদলাচ্ছে পাহাড়; স্বপ্ন দেখছেন দুর্গম এলাকার মানুষ
জলবায়ু পরিবর্তনসহ নানা ঝুঁকি মোকাবিলা করে দুর্গম পাহাড়ে বাঁচার লড়াই পাহাড়ি জনগোষ্ঠীর। আছে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতের অনিশ্চয়তাও। তবে সমন্বিত কৃষি উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে বদলে যাচ্ছে সে চিত্র। টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত ও দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে পরিবর্তনের স্বপ্ন বুনছেন এ অঞ্চলের মানুষ। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, পাহাড়ের কৃষি ব্যবস্থা ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে সরকারি-বেসরকারি উদ্যোগ চালু রাখা জরুরি।

বাঘাইছড়ির পাহাড়ে আগর চাষ; আতরের ঘ্রাণে বাড়ছে রপ্তানি
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের পতিত জমিতে বাড়ছে আগর গাছের বাণিজ্যিক চাষাবাদ। যা থেকে তৈরি হয় সুগন্ধি আতর। উৎপাদিত এই সুগন্ধি পণ্য দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। নিয়মিত রপ্তানি হচ্ছে ইউরোপ, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণ ও পুঁজির সংকট নিরসন হলে পার্বত্য অঞ্চলের লাভজনক অর্থকরী শিল্পে পরিণত হতে পারে খাতটি।

মন্ত্রিত্ব ছেড়ে রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে দীপেন দেওয়ান, দিলেন কড়া হুঁশিয়ারি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব ছাড়ার ঠিক এক মাস পর নিজের নির্বাচনি এলাকা রাঙামাটিতে ফিরেছেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি। মন্ত্রিত্ব ছাড়লেও এলাকায় ফেরার পর তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা গেছে অভূতপূর্ব উচ্ছ্বাস ও চাঙ্গাভাব। জেলাজুড়ে পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা।

নেত্রকোণায় পাহাড়ে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে উপজেলার পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এলাকার প্রধান সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

বর্ণিল আয়োজনে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় অনুষ্ঠান বিজু-সাংগ্রাই-বৈসুক-বিষু-বিহু উৎসব শুরু হয়েছে। পাহাড়ে বসবাসরত ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব এটি। এ বছর পাহাড়ের প্রথম বর্নাঢ্য আয়োজনে রাঙামাটিতে পাঁচ দিনব্যাপী হচ্ছে এ বর্ণিল উৎসব।

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ণয়ে জরিপ শুরু
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অবশেষে সে বিতর্ক অবসানের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারিভাবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণের জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল আগামী ৪ এপ্রিল থেকে ১২এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করবে।

সলিমপুরের জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান: এলাকার জীবন ও আধিপত্যের গল্প উন্মোচন
সলিমপুর—প্রায় তিন হাজার একর জঙ্গল, যেখানে দশকের পর দশক বাইরের কেউ প্রবেশ করতে পারেনি। সোমবার যৌথ বাহিনীর অভিযানে প্রথমবারের মতো বাইরে এসেছে সলিমপুরের ভেতরের ছবি। রাজনৈতিক কার্যালয়, বাজার, পাহাড় কেটে তৈরি ঘর—এলাকার জীবন ও আধিপত্যের গল্প এবার সবার সামনে।

পাহাড়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন পার্বত্যমন্ত্রী
পাহাড়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (বুধবার, ৪ মার্চ) সকাল সাড়ে এগারোটায় রাঙামাটি জেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্যমন্ত্রী
পরিবেশ ধ্বংস করে বা ‘পাহাড় কেটে’ কোনো ধরনের রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

শিক্ষকসংকটে থমকে পাহাড়ের মাতৃভাষা শিক্ষা, বই পেয়েও বঞ্চিত শিক্ষার্থী
মাতৃভাষায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের সংকটে এগুচ্ছে না পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান। সরকার বিনামূল্যে মাতৃভাষার পাঠ্যবই সরবরাহ করলেও, এক দশকেও নেই কাঙ্ক্ষিত সাফল্য। পাঠ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরাও। স্ব স্ব মাতৃভাষায় দক্ষ ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের পুরনো দাবিই উঠে আসছে বারবার।

জলাধারের নগর চট্টগ্রাম: দুই দশকে বিলীন ৪০ শতাংশ পুকুর-দীঘি, বিপন্ন প্রাকৃতিক ভারসাম্য
সাগর পাহাড় নদীর শহর হিসেবে পরিচিত হলেও, ইতিহাসে জলাধারের নগর চট্টগ্রাম। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ী, মোগল সম্রাট বা রেলের বিকাশে যেই নগরে একসময় প্রাণ সঞ্চার করতো প্রায় পাঁচ হাজারের মতো পুকুর-দীঘি। প্রকৃতির রূপ আর পাখির ঝাঁকে ধরা দিতো এক ভালোবাসার শহর। অথচ অপরিকল্পিত উন্নয়নের ডামাডোলে হারিয়ে গেছে সেসব জলাধারের জৌলুস। সিডিএ বলছে, দুই দশকে এ নগরের দৃশ্যপট থেকে হারিয়ে গেছে প্রায় ৪০ শতাংশ পুকুর দীঘি। এতে শুধু প্রকৃতির রুক্ষতা বাড়েনি, বেড়েছে নগরের উষ্ণতা আর অগ্নিঝুঁকিও।

বান্দরবানে জুমের ধান কাটার উৎসব, ফলনও ভালো
বান্দরবানের সবুজ পাহাড় জুমের পাকা ধানে সোনালী আভা ছড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোয় এখন চলছে ধান কাটার উৎসব। কৃষি বিভাগ জানায়, গেলো বছরের তুলনায় এ বছর জেলায় ৯২০ হেক্টর বেশি জমিতে ধানের আবাদ হয়েছে।