
ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের দেওভোগের পাইকারি বাজারে
ঈদ কেন্দ্র করে সরগরম নারায়ণগঞ্জের পাইকারি ও তৈরি পোশাকের বাজার। বিভিন্ন পাইকারি মার্কেটগুলোতেও চলছে কেনাবেচার ধুম। ব্যবসায়ীরা আশা করছেন, ঈদে নগরীর দেওভোগ এলাকার মার্কেটগুলোতে অন্তত ২০০ কোটি টাকার বেচাকেনা হবে।

ঈদ উপলক্ষে জমজমাট ইসলামপুরের কাপড় বাজার, বিক্রি বৃদ্ধির প্রত্যাশা
ঈদকে সামনে রেখে পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের পাইকারি বাজারে জমে উঠছে বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই খুচরা ব্যবসায়ীরা আসছেন এ মার্কেটে। রোজার শুরুতে তেমন বেচাকেনা না হলেও মধ্য রোজার পর তা বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

রমজানের শুরুতেই পাইকারিতে ‘আগুন’, খুচরায় বাড়বে চাপ
রমজানের শুরুতেই পাইকারি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবুসহ ইফতারের প্রয়োজনীয় সামগ্রী। যার প্রভাব পড়বে খুচরা বাজারে। পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বাড়তি। তবে কয়েকদিনের মধ্যই দাম নিয়ন্ত্রণে আসবে।

খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
রমজানের আগে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে অতিরিক্ত মূল্যসহ বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে।

রমজানের আগে জমজমাট খাতুনগঞ্জের পাইকারি বাজার, বাড়ছে নিত্যপণ্যের দাম
পবিত্র মাহে রমজান থেকে আর মাত্র দু’দিনের দূরত্ব। তাইতো আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, এ বাজারে এরই মধ্যে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। সারা দেশ থেকে পণ্য নিয়ে আসা হচ্ছে ট্রাকে, যেগুলো বাজারের সামনে সারি করে রাখা হয়েছে।

বরিশালে ইলিশের দাম ক্রেতার নাগালের বাইরে
বরিশালে ইলিশের দাম কমেনি, উল্টো অন্যান্য মাছের দামও বেড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেশি।

নেত্রকোণায় কমেনি সবজির দাম, কেজি প্রতি ৫–১০ টাকা বৃদ্ধি
সরবরাহ কমায় থাকায় নেত্রকোণার বাজারে এখনো কমেনি সবজির দাম। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে সকল প্রকার সবজি বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। বেশিরভাগ সবজি বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে।

চট্টগ্রামে সরবরাহ বাড়ার পাশাপাশি কমেছে দেশি পেঁয়াজের দাম
চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে সরবরাহ বাড়ার পাশাপাশি কমেছে দেশি পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৬-৭ টাকা পর্যন্ত কমেছে দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পাবনা, কুষ্টিয়া ও ফরিদপুর থেকে বিভিন্ন জাতের পেঁয়াজ আসছে।

সরবরাহ কমের অজুহাতে বগুড়ায় লাগামহীন সবজির দাম
বগুড়ায় লাগামহীন সবজির বাজার, কোনো কোনো সবজির কেজি ছাড়িয়েছে একশো টাকা। সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা, তবে পাইকারি বাজারে তারা সবজি কিনছেন অনেক কম দামে। পাইকারি এবং খুচরা বাজার দরের এত তারতম্যের কোনো সদুত্তর নেই সবজি ব্যবসায়ীদের কাছে।

ময়মনসিংহে সবজির সরবরাহ বাড়ায় পাইকারি বিক্রিবাট্টায় স্বস্তি
ভোর থেকেই সরগরম ময়মনসিংহের মেছুয়া বাজারের পাইকারি সবজির হাট। গত সপ্তাহে সবজির সরবরাহ কম থাকলেও সরবরাহ কিছুটা বেড়েছে এ সপ্তাহে। ফলে সপ্তাহের ব্যবধানে মানভেদে পাইকারিতে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে সব ধরনের সবজির দাম।

ময়মনসিংহে সবজির সংকট, মাছের বাজারেও নেই স্বস্তি
ময়মনসিংহে সবজির বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে। এতে সব ধরনের সবজির দাম বেড়েছে পাইকারি বাজারে। মাছের বাজারেও নেই স্বস্তি। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

চট্টগ্রামে পেঁয়াজ-আদার দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২৫ থেকে ৭০ টাকা
চট্টগ্রামের কাঁচাবাজারে পেঁয়াজ ও আদার দামে চড়া ঝাঁজ দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে আজ (শুক্রবার, ৮ আগস্ট) পেঁয়াজের কেজি ২০ থেকে ২৫ টাকা এবং আদার কেজি ৬০ থেকে ৭০ টাকা বেড়েছে।