পরিবেশ দূষণ
বৃষ্টির পানিতে মিললো বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

বৃষ্টির পানিতে মিললো বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক (Microplastics in Human Blood & Breast Milk) পাওয়ার খবরের পর এবার বৃষ্টির পানিতেও মিলেছে এই বিষাক্ত উপাদানের সন্ধান। সম্প্রতি ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সির (BRIN Microplastic Research) গবেষকেরা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য চরম হুমকিজনক এই নতুন তথ্য প্রকাশ করেছেন (Microplastic Pollution in Rainwater)।

ডেটা সেন্টারে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার, যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক এলাকায় নিষেধাজ্ঞা

ডেটা সেন্টারে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার, যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক এলাকায় নিষেধাজ্ঞা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে বিশালাকার ডেটা সেন্টারের সংখ্যা। তবে এসব সেন্টারের দিনরাত চলমান তীব্র শব্দ, ভূগর্ভস্থ পানির অপচয় এবং মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে এখন এ শিল্পকে ঘিরে সাধারণ মানুষের তীব্র অসন্তোষ ও আইনি লড়াই শুরু হয়েছে।

দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

দূষণ নিয়ন্ত্রণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও অন্যান্য দূষণরোধে আয়োজিত মন্ত্রী পর্যায়ের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ দূষণ ও অনিয়মিত জীবনযাত্রায় বাড়ছে বন্ধ্যাত্ব: ব্যয়বহুল চিকিৎসায় ভোগান্তিতে রোগীরা

পরিবেশ দূষণ ও অনিয়মিত জীবনযাত্রায় বাড়ছে বন্ধ্যাত্ব: ব্যয়বহুল চিকিৎসায় ভোগান্তিতে রোগীরা

পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর কর্ম-পরিবেশ, অনিয়ন্ত্রিত জীবনযাপনে বাড়ছে বন্ধ্যাত্ব। দেশে ঠিক কত সংখ্যক দম্পতি এ সমস্যা ভুগছে তার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও প্রতি পাঁচ দম্পতির একজন এ সমস্যায় ভুগছে। চিকিৎসায় ও টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্মদানে সক্ষম হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায়, সম্ভব হয় না অনেক পরিবারের। এ অবস্থায় সরকারি পর্যায়ে এর পরিধি বৃদ্ধির দাবি ভুক্তভোগী পরিবারগুলোর।

ফেনীতে পরিবেশ দূষণ ও ফসলি জমির ক্ষতিতে ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

ফেনীতে পরিবেশ দূষণ ও ফসলি জমির ক্ষতিতে ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা ও ফসলি জমির উপরি ভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নষ্ট করার অপরাধে ফেনীর ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিপন্ন শীতলক্ষ্যা: শিল্পবর্জ্যে কালো নদী, বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি

বিপন্ন শীতলক্ষ্যা: শিল্পবর্জ্যে কালো নদী, বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি

নারায়ণগঞ্জে দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে পরিবেশ দূষণ। শিল্পকারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ও নগরীর পয়ঃনিষ্কাশনের ময়লা সরাসরি নদীতে পড়ায় মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে শীতলক্ষ্যা নদী। পানির রং কালো হয়ে যাওয়া এবং তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।

দূষণ থেকে সবুজ স্বর্গে: শি জিনপিংয়ের স্বপ্নের ইউকুন গ্রাম

দূষণ থেকে সবুজ স্বর্গে: শি জিনপিংয়ের স্বপ্নের ইউকুন গ্রাম

দুই দশকের অবিরাম প্রচেষ্টায় চীনের ইউকুন গ্রাম বদলে গেছে ধূসর খনি এলাকা থেকে সবুজ অরণ্যে। একসময় চুনাপাথর খনি ও সিমেন্ট উৎপাদনের কারণে দূষণে জর্জরিত এই গ্রাম এখন শহুরে মানুষের কাছে প্রকৃতির স্বর্গ। বছরে ১০ লাখেরও বেশি পর্যটক ভিড় জমাচ্ছেন এখানে, যা ২০২৪ সালে এনে দিয়েছে ৭৫ লাখ মার্কিন ডলারের বেশি রাজস্ব। প্রেসিডেন্ট হওয়ার আগেই গ্রামটিকে এমন রূপ দেওয়ার স্বপ্ন দেখেছিলেন শি জিনপিং।

বিপন্ন কক্সবাজার: পর্যটনের উচ্ছ্বাসে হারিয়ে যাচ্ছে শহরের টিকে থাকার লড়াই

বিপন্ন কক্সবাজার: পর্যটনের উচ্ছ্বাসে হারিয়ে যাচ্ছে শহরের টিকে থাকার লড়াই

ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় পর্যটন শহর কক্সবাজার, যেখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত। প্রতি বছর ৩০ লাখেরও বেশি পর্যটক এ শহরে ঘুরতে যান। কিন্তু পর্যটনের এ উচ্ছ্বাসের ছায়ায় চাপা পড়ে যাচ্ছে একটি বিপন্ন শহরের গল্প। অনিয়ন্ত্রিত পর্যটন, অপরিকল্পিত হোটেল নির্মাণ, পরিবেশ দূষণ আর প্রশাসনিক গাফিলতিতে ভয়াবহ বিপদের মুখে কক্সবাজার। এ প্রেক্ষাপটে জেলার পরিকল্পিত উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

সাভার-আমিনবাজার মহাসড়ক যেন ময়লার ভাগাড়, বাড়ছে দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

সাভার-আমিনবাজার মহাসড়ক যেন ময়লার ভাগাড়, বাড়ছে দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এবং ঢাকা উত্তর সিটির আমিনবাজার ল্যান্ডফিল্ড স্টেশনে উন্মুক্তভাবে ফেলা হচ্ছে টনকে টন বর্জ্য। প্রতিনিয়ত আগুনে পুড়িয়ে ফেলা হয় বর্জ্য। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে অপরদিকে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

বন্ধের মুখে জাহাজ ভাঙা শিল্প, ষড়যন্ত্রের অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

বন্ধের মুখে জাহাজ ভাঙা শিল্প, ষড়যন্ত্রের অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

পরিবেশ দূষণের অভিযোগে সরকারের নানা পদক্ষেপে বন্ধের মুখে পড়েছে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প। এটিকে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ দাবি করে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীরা।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে প্রভাবশালীদের ইটভাটা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে প্রভাবশালীদের ইটভাটা

খুলনা অঞ্চলে অবৈধভাবে মাটি ও কাঠ পুড়িয়ে ইট তৈরির মহোৎসব চলছে। খুলনা বিভাগে হাজারের বেশি ইটভাটা থাকলেও বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলছেন, পোড়া মাটির ইটের বদলে ব্লক ব্যবহারে সবাইকে উৎসাহিত করা প্রয়োজন।

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গীর তিলারগাতী শিংবাড়ী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানা মালিককে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।