পরমাণু কর্মসূচি
পরমাণু ইস্যুর সমাধান হলে ইরানকে ফুয়েল দেবে যুক্তরাষ্ট্র: ক্রিস রাইট

পরমাণু ইস্যুর সমাধান হলে ইরানকে ফুয়েল দেবে যুক্তরাষ্ট্র: ক্রিস রাইট

ইরানের পরমাণু ইস্যুর সমাধান হলে দেশটিকে পারমাণবিক জ্বালানি সরবরাহের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এ ঘোষণা দিয়েছেন মার্কিন এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট। আন্তর্জাতিক বার্তা সংস্থা ব্লুমবার্গকে তিনি বলেন, ‘আমরা দেশের বাইরে থেকে জ্বালানি সরবরাহ করতে পারবো।’

আইএইএর পর্ষদে ইরানবিরোধী প্রস্তাব পাস, নিরাপত্তা পরিষদে ভেটোর ইঙ্গিত রাশিয়া-চীনের

আইএইএর পর্ষদে ইরানবিরোধী প্রস্তাব পাস, নিরাপত্তা পরিষদে ভেটোর ইঙ্গিত রাশিয়া-চীনের

পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ইরানের বিরুদ্ধে এক প্রস্তাব পাস করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গভর্নিং বোর্ড। প্রস্তাবটিতে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সমর্থনে পাস হওয়া এই সিদ্ধান্ত তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিলো। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে।

নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার; শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের

নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার; শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল (সোমবার, ২২ জুন) থেকে ৬০ দিনের জন্য ইরানের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি চুক্তির শর্ত না মানে, তবে তাকে ‘যা করার তা করতে হবে’। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রথম দফার আলোচনায় আসেনি পরমাণু ইস্যু; জানালো ইরানের রাষ্ট্রীয় মাধ্যম

প্রথম দফার আলোচনায় আসেনি পরমাণু ইস্যু; জানালো ইরানের রাষ্ট্রীয় মাধ্যম

সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম দফার বৈঠকটি আপাতত বিরতি দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনআজ (রোববার, ২১ জুন) জানিয়েছে, ৮০ মিনিট স্থায়ী এই প্রথম দফার আলোচনায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো কথা হয়নি। মিড ইস্ট আইয়ের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

কাতারে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার (প্রায় ৭২ হাজার কোটি টাকা) ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবারের মধ্যেই ইরান চুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে; জানালেন জেডি ভ্যান্স

শুক্রবারের মধ্যেই ইরান চুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে; জানালেন জেডি ভ্যান্স

আগামী শুক্রবারের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গণমাধ্যমে চুক্তির বিষয়বস্তু নিয়ে চলমান নানা প্রতিবেদনের প্রেক্ষিতে এই তথ্য জানান তিনি। সিবিএস বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে শান্তিচুক্তির প্রস্তাবে সম্মত হলেও সবুজ সংকেত মেলেনি লেবাননের পক্ষে

ইরানে শান্তিচুক্তির প্রস্তাবে সম্মত হলেও সবুজ সংকেত মেলেনি লেবাননের পক্ষে

ইরান ও যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির খসড়া প্রস্তাবে সম্মত হলেও লেবাননে আগ্রাসন বন্ধের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে মেলেনি সবুজ সংকেত। এতে শঙ্কা দেখা দিয়েছে আবারও চুক্তি ভেস্তে যাওয়ার। এছাড়াও পরমাণু কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অনড় অবস্থান, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে অন্যতম বাধা হিসেবে কাজ করছে। বিবিসির বিশ্লেষণে ওঠে এসেছে এসব তথ্য।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে কমছে তেলের দাম, ধোঁয়াশা কাটেনি পরমাণু ইস্যুতে

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: বিশ্ববাজারে কমছে তেলের দাম, ধোঁয়াশা কাটেনি পরমাণু ইস্যুতে

যুক্তরাষ্ট্র ও ইরান তাদের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে ইঙ্গিত দিয়েছে। ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষ একটি দলিলে সম্মত হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সমঝোতার খবরের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেহরানের বক্তব্যকে ‘মিথ্যা’ বললেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেহরানের বক্তব্যকে ‘মিথ্যা’ বললেন ট্রাম্প

ইরানকে বড় কোনো সুবিধা দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (শুক্রবার, ১২ জুন) এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, তেহরানের সঙ্গে নতুন যে সমঝোতা হচ্ছে তা সম্পূর্ণ ‘পারফরম্যান্স-ভিত্তিক’। অর্থাৎ, ইরান চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত তাদের কোনো ফ্রিজ করা বা আটকে রাখা সম্পদ ছাড় দেয়া হবে না। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিম জং উনের ‘প্রত্যাবর্তন’ কূটনীতি; বেইজিং সফরে নতুন সমীকরণ

কিম জং উনের ‘প্রত্যাবর্তন’ কূটনীতি; বেইজিং সফরে নতুন সমীকরণ

গত বছর বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনসহ অন্যান্য বিশ্ব নেতাদের আতিথেয়তা দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই ঘটনার পর থেকে দেশ দুটির মধ্যে যাত্রীবাহী ট্রেন ও বিমান পরিষেবা পুনরায় শুরু হয়েছে। তবে চলতি সপ্তাহের এই শীর্ষ সম্মেলনটি ২০১৯ সালে শি জিনপিংয়ের প্রথম পিয়ং ইয়ং সফরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের সেই সফরটি ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কিমের আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক মাস পর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তর কোরিয়া সফরে শি জিনপিং; পিয়ংইয়ং-সিউল টানাপোড়েন মেটানোর আশা সিউলের

উত্তর কোরিয়া সফরে শি জিনপিং; পিয়ংইয়ং-সিউল টানাপোড়েন মেটানোর আশা সিউলের

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ সাত বছর পর তার এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দুই দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, কিম জং উনের আমন্ত্রণে আগামী ৮ ও ৯ জুন শি জিনপিং পিয়ংইয়ং অবস্থান করবেন। এর আগে ২০১৯ সালে তিনি সর্বশেষ উত্তর কোরিয়া সফর করেছিলেন।

তিন মাসের যুদ্ধও দমানো যায়নি ইরানের পরমাণু প্রকল্প; নতুন তথ্য দিলো আইএইএ

তিন মাসের যুদ্ধও দমানো যায়নি ইরানের পরমাণু প্রকল্প; নতুন তথ্য দিলো আইএইএ

ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য নিয়ে গত তিন মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ চালালেও তেহরানের পরমাণু কর্মসূচির বিশেষ কোনো পরিবর্তন হয়নি। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গিয়েছে।