
শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর ( ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজার এলাকার কুটেমনি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি হামলায় নিহত ৫৮
ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ৫৮ জন। আহত দুইশোর বেশি মানুষ।

পাবনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
পাবনা শহরের সিংগা বাইপাস এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে পৌর শহরের সিংগা বাইপাস ঢাকা-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

কানাডার বিমানঘাঁটিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৭
কানাডার আলবার্টা প্রদেশের বিমানঘাঁটিতে ভয়াবহ আগুনে প্রাণ গেছে অন্তত ৭ জনের এবং দগ্ধ ও আহত হয়েছে কয়েকজন। প্রাণহানি অন্তত সাত এবং আহত বহু বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ।

কক্সবাজারে রিসোর্টের আগুনে নিহত একই পরিবারের তিনজনই বরগুনার
কক্সবাজারের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের সদস্য। তারা উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির তালুকদারের মেয়ে, ছেলে ও নাতনি। নিহত অপর চারজনও তাদের স্বজন। এ ঘটনায় আমতলীর কালিপুরা গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানীর শ্যামলী মোড়ে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় সংলগ্ন পথচারী পারাপার সেতুর (ওভারব্রিজ) নিচে এই দুর্ঘটনা ঘটে।

ভারতের মণিপুরে আবারও উত্তেজনা, নিহত ৯
একদিনে মণিপুরের পাহাড়ি অঞ্চলে নতুন করে সহিংসতার ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে নাগা ও কুকি সম্প্রদায়ের ১৪টি বাড়ি।

যুক্তরাষ্ট্রে হারিকেন ‘ইসাইয়াসের’ তাণ্ডবে নিহত ৪
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। বিদ্যুৎহীন আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যের ৬ লাখ ৭০ হাজার বাসিন্দা।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুক হামলায় দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছেন বলে জানিয়েছে পুলিশ।