
মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিতে পানগাছ কেটে নষ্টের অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত নামে এক খাসিয়ার একটি পানজুমের ১ হাজার ২০০ পানগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (শনিবার, ২৮ মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।

ঢাবি শিক্ষার্থীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন, পরিবারের সঙ্গে দেখা করেছেন নাসিরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর ময়মনসিংহের ধোবাউড়ায় গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে চুরি
সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দির কর্তৃপক্ষ দাবি করে, গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাজু ওরফে বাটুল রাজু (৩৮)। গতকাল (সোমবার, ২ মার্চ) রাত ১০ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় ওই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছেন মো. মুজিব নামে এক যুবদল কর্মী। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অলি মিয়া হাটে এ ঘটনা ঘটে। নিহত মুজিবের বয়স প্রায় ৬০ বছর। সে স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ
কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত এক যুবক
খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় গভীর রাতে আব্দুল বাছেদ বিকুল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১১ জানুয়ারি) সকাল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ পড়ে আছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, পাশে রয়েছেন পরিবারের সদস্যরা।

শরীয়তপুরে খোকন দাস হত্যার ঘটনায় তিন অভিযুক্ত গ্রেপ্তার
শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশের এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে দুর্বৃত্তের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়ার প্রতিবাদে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। পরে ব্যবসায়ী ও হামলাকারী দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাটহাজারীতে সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তের আগুন-ভাঙচুর
চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) মধ্যরাতে হাটহাজারীর গুমান মর্দন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজয় দিবসে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবর জ্বালিয়ে দেয়ার চেষ্টা
মহান বিজয় দিবসের রাতে শরীয়তপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরের ওপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কবরের ওপরের অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং ছাই-ভস্ম কবরজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার, ১৫ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে।