
বাড়তি অর্থ আদায়ের অভিযোগে নগর ভবনে দুদকের অভিযান
ভেজাল কীটনাশক সরবরাহ ও বর্জ্য সংগ্রহে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সংস্থাটির একটি এনফোর্স টিমের নগর ভবনে অভিযান শুরু করে।

চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ
অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে ১১ হাজার কোটি টাকা পাচারের দুদকের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘দুদকের সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটি এখনও আগের মতোই ব্যবহৃত হচ্ছে।’

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
নতুন করে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য; পাশাপাশি টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে আবারও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নগদের সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ
দুদকের আবেদনে নগদের সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নামে থাকা ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক শাহজাহান মিরাজের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

‘রোগী’ সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের দল এ অভিযান চালায়।

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ নাজমুল আলম। তিনি বর্তমানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) যুগ্ম সচিব ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া আজ প্রথমবারের মতো অফিস করছেন। আজ (বুধবার, ১৯ আগস্ট) সকাল ১০টায় তারা পূর্ব নির্ধারিত মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

নতুন কমিশন এলে সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেয়া হবে: দুদক সচিব
নতুন কমিশন এলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। আজ (বুধবার, ১২ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

২০১৮ সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে দুদক
২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি বলছে, ভোট কারচুপির অভিযোগে সংশ্লিষ্ট ডিসি, রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের সম্পদের অনুসন্ধানও জোরদার করেছে দুদক।

এবার মিরপুরে জিয়াউল আহসানের ফ্ল্যাটের মালামালের তালিকা করছে দুদক
আদালতের আদেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের আরেকটি ফ্লাটে মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (বুধবার, ২৯ জুলাই) সকাল থেকে এই কার্যক্রম শুরু করে দুদক।

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
সম্পদের হিসাব বা বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়ির সম্পদের তালিকা করছে দুদক
সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে থাকা আটতলা বাড়ির সম্পদের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতের আদেশে জব্দ হওয়া এ বাড়িতে আজ (সোমবার, ২০ জুলাই) দুদকের একটি দল ইনভেন্টরি (সম্পদের তালিকা) প্রস্তুতের কাজ শুরু করে।