তেহরান
খামেনি হত্যার ৪০ দিন: তেহরানে ‘বিশাল’ সমাবেশ

খামেনি হত্যার ৪০ দিন: তেহরানে ‘বিশাল’ সমাবেশ

ইরানের রাজধানী তেহরানের রাস্তায় আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) নেমে এসেছেন দেশটির মানুষ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ৪০তম দিন স্মরণ করতে তারা এ সমাবেশে অংশ নেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে মধ্যস্থতার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান

ইরান যুদ্ধ যখন চরম মাত্রায় ঠিক সেসময়ে তৃতীয় পক্ষ থেকে খুব দ্রুত কেন্দ্রীয় মধ্যস্থতাকারী হয়ে ওঠে পাকিস্তান। এপ্রিলের শুরুতেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে দেশটি। দ্রুত যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে উচ্চপর্যায়ের দল আলোচনা চালিয়ে যাচ্ছিলো। এগিয়ে যায় কূটনৈতিক প্রচেষ্টা।

তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অন্তত ৯

তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত অন্তত ৯

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আল্টিমেটাম পুনর্ব্যক্তের পর ইসরাইলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে একটি ভবন ধসে পড়েছে। আহত হয়েছেন অন্তত ৯ জন ইসরাইলি।

তেহরানে আল আরাবি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা; আহত ১০

তেহরানে আল আরাবি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা; আহত ১০

কাতারের সংবাদমাধ্যম আল আরাবি জানিয়েছে, তেহরানে তাদের কার্যালয় থাকা ভবনে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করতে হয়েছে। আল জাজিরা ও দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে বিমান হামলায় ৯৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত—রেড ক্রিসেন্ট

ইরানে বিমান হামলায় ৯৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত—রেড ক্রিসেন্ট

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর মধ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটিতে ৯৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

তেহরানে ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা

তেহরানের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার লক্ষ্য হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। আজ (শনিবার, ২৮ মার্চ) এই তথ্য জানানো হয়। মেহর নিউজ বরাত দিয়ে তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তেহরানে আবারও ‘শক্তিশালী’ বিমান হামলা চালিয়েছে ইসরাইল

তেহরানে আবারও ‘শক্তিশালী’ বিমান হামলা চালিয়েছে ইসরাইল

যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই খবর এসেছে, নতুন করে ইরানের রাজধানী তেহরানকে লক্ষ করে আরও এক দফা শক্তিশালী বিমান হামলা শুরু করেছে ইসরাইল।

বিমান হামলায় জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তা নিহত দাবি ইসরাইলের

বিমান হামলায় জ্যেষ্ঠ ইরানি গোয়েন্দা কর্মকর্তা নিহত দাবি ইসরাইলের

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তেহরানে চালানো এক হামলায় তারা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তেহরান-লেবাননে হামলার হুঁশিয়ারি ইসরাইলের, পাল্টা হামলা হিজবুল্লাহ-ইরানের

তেহরান-লেবাননে হামলার হুঁশিয়ারি ইসরাইলের, পাল্টা হামলা হিজবুল্লাহ-ইরানের

তেহরান ও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। এদিকে ইসরাইলেও পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ ও ইরান। এদিকে ওমানে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ইরাকে থাকা ফরাসি-কুর্দি ঘাঁটিতে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহতের খবর পাওয়া গেছে। আর ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন রিফুয়েলিং বিমানও।

তেহরানে তীব্র হামলার ঘোষণা ইসরাইলের, লেবাননে নিহত ৯

তেহরানে তীব্র হামলার ঘোষণা ইসরাইলের, লেবাননে নিহত ৯

তেহরানে নতুন করে আরও তীব্র হামলার ঘোষণা দিয়েছে ইসরাইল। লেবাননের আরকি শহরে ভয়াবহ বোমা হামলা অব্যাহত রেখেছে দেশটি, এতে ৫ শিশুসহ ৯ জন নিহত হয়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান।

যুদ্ধের সময়কাল তেহরানই নির্ধারণ করবে: ইরান

যুদ্ধের সময়কাল তেহরানই নির্ধারণ করবে: ইরান

যুদ্ধ কত দিন চলবে, তা তেহরানই নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইরানি সরকারি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের বক্তব্যের বিপরীতে তারা বলছেন, দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে ইরানের সেনাবাহিনী এবং ক্ষয়ক্ষতির যুদ্ধের জন্যেও তারা প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ: সংঘাত থামাতে সক্রিয় চীন–রাশিয়া–ফ্রান্স

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ: সংঘাত থামাতে সক্রিয় চীন–রাশিয়া–ফ্রান্স

যুদ্ধের ১১তম দিনে রাজধানী তেহরানে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইল। যা চলমান এ সংঘাতে সবচেয়ে তীব্র মাত্রার এয়ার স্ট্রাইক-এমন দাবি আল জাজিরার। জবাবে ইসরাইলের হাইফা ও তেল আবিব এবং উপসাগরীয় দেশ বাহরাইন, ইরাক ও সৌদি আরবে পাল্টা হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে সফল হলে খুব শিগ্‌গিরই ইরানের সঙ্গে চলমান এ সংঘাতের অবসান হবে। জবাবে আইআইজিসি জানিয়েছে, ওয়াশিংটন নয়, এ যুদ্ধের পরিণতি ঠিক করবে তেহরান। আর সংঘাত থামাতে ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স।