
নির্বাচনের পরেই সরে যাবেন ঢাবি ভিসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের র্যালি
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
শেরপুরে জামায়াত নেতা হত্যা ও নির্বাচনি প্রচারে নারীদের হেনস্তার প্রতিবাদে বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন ডাকসু নেতারা। এসময়, ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির আগেই বিএনপি পরাজিত হওয়ার ভয়ে হত্যার পথ বেছে নিয়েছে। এসময়, হত্যাকাণ্ডে জড়িত ও নির্বাচনি প্রচারণায় নারী হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। এ ঘটনায় বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

ঢাবিতে চাঁদাবাজির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে চাঁদাবাজির প্রতিবাদ ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ডাকসু সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল (শনিবার, ২৪ জানুয়ারি) মধ্যরাতে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

ঢাবির ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু, আবেদন করবেন যেভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (Arts, Law and Social Science Unit) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের (Result Re-scrutiny) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৬: আবেদন শুরু ১৪ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) অঙ্গীভূত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (DU Home Economics Admission Guide) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (Undergraduate Program) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী ছাত্রীরা আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

সাবেক ঢাবি প্রক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ডাকসু নেতার ‘আল্টিমেটাম’
জুলাই গণহত্যার মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক প্রক্টর গোলাম রাব্বানীর বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলো ইউট্যাব
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে তাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমদ খান। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিতভাবে অবহিত করার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ (সোমবার, ২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাদির ওপর গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দাবি জানিয়েছে সংগঠনটি।

ঢাবিতে শীতকালীন ছুটি বহাল; ছুটি বাড়লো আরও দুই দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শীতকালীন ছুটি বহাল রেখে অতিরিক্ত আরও দুই দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি মূল্যায়ন ও বিশেষজ্ঞদের সুপারিশ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাবিতে ‘ভূমিকম্প আতঙ্কে’ ১৫ দিনের ছুটি, শিক্ষার্থীদের ভোগান্তি
সম্ভাব্য ‘বড় ধরনের ভূমিকম্পের শঙ্কায়’ ১৫ দিনের ছুটি ঘোষণা করে গতকাল (শনিবার, ২২ নভেম্বর) শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হঠাৎ ঘোষণায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আবাসিক শিক্ষার্থীরা। তবে দফায় দফায় হওয়া ভূমিকম্পে আতঙ্কিত থাকায় পরিবারের কাছে ফিরতে পারায় কিছুটা স্বস্তিও প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ হলগুলোর দ্রুত স্থায়ী সমাধান দাবি করেছেন।