আজ (বুধবার, ৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবাউদুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রতি বছর ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ট্রাস্ট ফান্ড’ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের থিসিস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি’ এবং স্নাতকোত্তর পর্যায়ে সম্পাদিত শ্রেষ্ঠ থিসিসের জন্য একজন শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলী রিয়াজ শিক্ষার্থীদের দেশে তথা পৃথিবীর কল্যাণে নিজেদের গড়ে তোলার আহবান জানান।





