
নতুন মেট্রোরেল চালুর উদ্যোগ; ঢাকার কোন দুই প্রান্ত যুক্ত হচ্ছে, কোথায় কোথায় থাকছে স্টেশন?
রাজধানী ঢাকার পশ্চিম ও পূর্বাঞ্চলকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহণ নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫,৫০৩.৭৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট (MRT Line 5 Southern Route Project) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC Meeting Bangladesh) পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের অপেক্ষায় রয়েছে (MRT Line 5 Southern Route Dhaka)।

ঢাকা মেট্রোরেলের সময়সূচি, স্টেশন ও ভাড়ার তালিকা
ঢাকা মেট্রোরেল (Metro Rail) রাজধানী ঢাকার দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা, যা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) দ্বারা পরিচালিত ও মালিকানাধীন। বর্তমানে এটি এমআরটি লাইন-৬ (MRT Line-6) নামে পরিচিত, যা উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত। ২০২২ সালের ২৯ ডিসেম্বর এর কার্যক্রম শুরু হয়। দ্রুত ও আরামদায়ক পরিবহনের নতুন মাধ্যম হিসেবে নগরজীবনে এনে দিয়েছে স্বস্তির আধুনিক রেল সেবা। আজকের প্রতিবেদনে জানবো মেট্রোরেলের সময়সূচি, ভাড়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

চার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, ২৫ দোকান অপসারণ
উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে ৩ ঘণ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মেট্রোরেলে চলাচলের সময় ‘বাড়ছে’ আরও ৩০ মিনিট!
ঢাকা মহানগরীর বুকে যানজট এড়ানোর সবচেয়ে জনপ্রিয় বাহন মেট্রোরেলের রাতের চলাচলের সময়সীমা (Metro rail night service time) আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (Dhaka Mass Transit Company Limited - DMTCL)। গত ৭ জুন থেকে উভয় দিক থেকে রাতের সময় ২০ মিনিট বাড়ানোর পর থেকেই যাত্রীসংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে (Dhaka Metro Rail New Schedule: Night Services May Be Extended Further)। এখন রাতের শেষ ট্রেনগুলোতেও দিনের ব্যস্ততম সময়ের বা পিক আওয়ারের (Peak hour crowd in Metro rail) মতো উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার
প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে।

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটিতে রাজধানীর মানুষের যাতায়াত ও ভ্রমণ আনন্দদায়ক করতে মেট্রোরেল (Metro Rail) চলাচলের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।

মেট্রো স্টেশনে অনুমতি ছাড়া ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ
মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেট্রো স্টেশন এলাকায় অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলে আধুনিক সার্ভিস রুলস প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি
আধুনিক, সরকারি বিধি-বিধানসম্মত ও বাস্তবসম্মত সার্ভিস রুলস প্রণয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ও কর্মচারীরা।

আধা ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেল
পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামত কাজের কারণে আধা ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

উত্তরা-মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক, বন্ধ থাকায় সড়কে চাপ
গতকাল সকালে ফার্মগেটের মেট্রো স্টেশন থেকে বিয়ারিং প্যাড খসে পড়ে এক পথচারীর মৃত্যু হলে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর এদিন বিকেলে আগারগাঁও-উত্তরা উত্তর এবং শাহবাগ–মতিঝিল অংশে পুনরায় মেট্রো চলাচল শুরু হয়। এদিকে শাহবাগ–আগারগাঁও অংশে ট্রায়াল চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সড়কে দেখা গেছে তীব্র যানজট।

আজ থেকে মেট্রোরেল চালু থাকছে এক ঘণ্টা বেশি, বাড়লো ৭ ট্রিপ
রাজধানীতে যাত্রীসেবার মান বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ (রোববার, ১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু করেছে ঢাকার এই গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা। বাড়তি সময়ের ফলে দৈনিক ট্রিপের সংখ্যা বেড়েছে সাতটি।