
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করলো যুক্তরাষ্ট্র, হুথিদের বিরুদ্ধে ট্রাম্পের হুমকি
সংঘাত বন্ধের সম্ভাবনাকে ম্লান করে দিয়ে ইরানজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করলো যুক্তরাষ্ট্র। তেহরান ও হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একইসঙ্গে সংঘাত বন্ধে ইরানের সঙ্গে সমঝোতার জন্য আবারও কূটনৈতিক আলোচনার পথ খুলে দেয়ারও দাবি করেছেন তিনি। অন্যদিকে, কুয়েত-বাহরাইন-জর্ডান ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইয়েমেনের হুদাইদায় সৌদি হামলার প্রতিশোধ নেয়ার হুমকি হুথিদের।

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ আয়োজন ঘিরে দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই জন্ম নিয়েছে এই নতুন আলোচনা। তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিশ্লেষকদের অভিমত, এর ফলে আর্থিকভাবে লাভবান হবে মার্কিন পারমাণবিক খাত। তবে অনেক বিশ্লেষকের শঙ্কা, ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা পারমাণবিক অস্ত্র তৈরির পথকে সুগম করতে পারে। যা নতুন করে মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।

হরমুজ সংকট: ইরানের প্রতিটি হামলায় সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান হামলা চালালে প্রতিবারই দেশটির একটি করে সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহুকে কোনভাবেই গ্রেপ্তার করা যাবে না: ট্রাম্প
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে আসলে তাকে কোনভাবেই গ্রেপ্তার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ কথা বলেন তিনি।

ইরানে টানা নবম দিনের হামলার দাবি ট্রাম্পের, পাল্টা আঘাত তেহরানের
৩ মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে টানা ৯ম দিনের মতো ইরানের কঠোর হামলা চালানোর দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হামলার লক্ষ্যবস্তু ছিলো সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র। হামলা হয়েছে ইরানের নির্মাণাধীন একটি পারমাণবিক কেন্দ্রেও। এতে ১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও, ইরাকে তেহরানের হামলায় নতুন করে ১ মার্কিন সেনা নিহত হয়েছেন।

দাবানল আর বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র; পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের সহায়তার দাবি
চলতি গ্রীষ্মে একই সঙ্গে দাবানল আর বন্যার মতো দুর্যোগের সঙ্গে লড়ছে যুক্তরাষ্ট্র। ৩ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের বেশ কিছু অঞ্চল, প্রাণ গেছে ২ জনের। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের কাছে ফেডারেল সহায়তা চেয়েছেন রাজ্যের গভর্নর। এদিকে, একটানা বজ্রপাতের পর দাবানলের আগুনে পুড়ছে পশ্চিম প্যাসিফিক অঞ্চল। এছাড়াও অন্তত ১৫ অঙ্গরাজ্যে সক্রিয় আছে ৬৮টি বড় ধরনের দাবানল।

দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দায়ী করছেন ট্রাম্প; শুল্কের হুঁশিয়ারি
দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ায় কানাডার ওপর বাড়তি শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিপূরণ আদায়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে চাপে রাখবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এই আচরণকে বিশ্বাস ভঙ্গের সামিল হিসেবে দেখছে অটোয়া। এদিকে ৯ শতাধিক সক্রিয় দাবানল নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কার্নি প্রশাসন।

ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলার মূল্যের স্মারক মুদ্রা চালু করবে যুক্তরাষ্ট্র
স্বাধীনতার আড়াইশো বছর উদযাপনের অংশ হিসেবে এবার ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলার মূল্যের স্মারক মুদ্রা চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

হরমুজে টোল থেকে সমঝোতা—বারবার অবস্থান বদলে চাপে ট্রাম্প
ইরানের ফাঁদে পা দিয়ে বারবার হেনস্থা হচ্ছেন ট্রাম্প। হরমুজে চলাচলকারী জাহাজে ২০ শতাংশ টোল বসানোর হুমকি দিয়েও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা স্মারক সইয়ের পর বীরদর্পে উদযাপন করলেও এখন সুর পাল্টে বলছেন এ চুক্তি ব্যর্থ হলে কিছু আসে যায় না। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের পূর্বাভাস, এবার পরমাণু কর্মসূচি সামনে এনে ইরানকে কোণঠাসা করার শেষ চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট।

আলোচনায় না ফিরলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
ইরান আলোচনা পুনরায় শুরু না করলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডিন্টে ডোনাল্ড ট্রাম্প। গতকাল (মঙ্গলবার, ১৪ জুলাই) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রচারণা
যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের হুমকির অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিকে অকার্যকর করার প্রচারণায় নেমেছে ট্রাম্প প্রশাসন।