
চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট-শুটকিসহ আটক ২, ট্রলার জব্দ
চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সিগারেট ও বিপুল পরিমান শুটকিসহ ২ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

বঙ্গোপসাগরে দস্যু আতঙ্ক: দিশেহারা বরগুনার জেলেরা
নীল দিগন্তের বিশাল জলরাশি যেখানে জীবিকার উৎস হওয়ার কথা, সেখানে এখন জেঁকে বসেছে মৃত্যুর আতঙ্ক। বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরা ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সাগরের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুচক্র। গভীর সমুদ্র ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলের কাছেও। অপহরণ, মুক্তিপণ আদায় ও গুলিবর্ষণের ঘটনায় স্থবির হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র।

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার: বরগুনার ৩ ট্রলারসহ আটক ৩৭ জেলে
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ‘আর্টিসানাল ট্রলিং’ পদ্ধতিতে মাছ শিকারের অভিযোগে বরগুনার ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি অবৈধ ট্রলিং বোটও জব্দ করা হয়। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) আসামিদের আদালতে পাঠানো হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন কাল: ব্যালট বিপ্লবের প্রত্যাশায় ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। দীর্ঘ দেড় দশক ভোট বঞ্চিত ভোটারেরা ব্যালট বিপ্লব ঘটাতে মুখিয়ে আছেন। নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করলেও ভোট ডাকাতি ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছেন মুন্সিগঞ্জের ভোটাররা। বিপুল প্রত্যাশা নিয়ে হতে যাওয়া ভোটের ফল যাই হোক দলগুলো ফল মেনে না নিলে নতুন করে সংকট তৈরি হবে বলে মত বিশ্লেষকদের।

দুবলার চরে জেলেদের আতঙ্ক; সরানো হতে পারে শুটকি পল্লি
সুন্দরবনের দুবলার চরে প্রতি বছর ৫ মাসজুড়ে চলে শুটকি প্রস্তুতের কাজ। সমুদ্র থেকে মাছ ধরে তা নানা প্রক্রিয়ায় তৈরি করা হয় শুটকি। দুবলার চরের এ শুটকি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে চলতি মৌসুমে সাগরে বেড়েছে ডাকাতের প্রবণতা, আতঙ্কিত রয়েছেন জেলেরা। এদিকে বন্য প্রাণীদের কথা চিন্তা করে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সংরক্ষিত বন থেকে শুটকি পল্লি সরিয়ে আনার পরিকল্পনা করছে বন বিভাগ।

সোমবার থেকে জেলে-বাওয়ালি ও পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগর উপকূলজুড়ে এখন ব্যস্ততা। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা ও ট্রলারের ভাঙা অংশ জোড়াতালি দিচ্ছেন। আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে, বাওয়ালি ও পর্যটকদের জন্য সুন্দরবনের দুয়ার খুলছে।

খুলনায় ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ৩
খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে মাঝ নদীতে ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা লাগলে তারা নদীতে পড়ে যায় বলে জানান স্থানীয়রা।

কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক এক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ট্রলারসহ মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে উপজেলার গাবুরা এলাকায় বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ওহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নিরাপদ আশ্রয়ে রয়েছে সমুদ্রের সকল মাছধরা ট্রলার
বঙ্গোপসাগরের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকার গিয়ে দুই দফা জীবন ও সম্পদ রক্ষায় তীরে ফিরে এসেছে সকল সামুদ্রিক মাছধরা ট্রলার। মৌসুমী বায়ু প্রবাহ অব্যাহত থাকায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সকল মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর এবং মহিপুরের খাপড়াভাঙ্গা নেদের পোতাশ্রয় নোঙ্গর করে আছে বলে জানা গেছে।

মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা
আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এতে ব্যস্ততা বেড়েছে জেলে পল্লীগুলোতে। আজ (বুধবার, ১১ জুন) এই নিষেধাজ্ঞা শেষ হবে।

সুনামগঞ্জে ৬ পর্যটক নৌকাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড
সুনামগঞ্জে ৫টি পর্যটকবাহী ট্রলারকে ১০ হাজার টাকা ও ১টিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ১০ জুন) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর উপজেলা প্রশাসন পাতারগাঁও, বাদাঘাট, টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ সকল পর্যটকবাহী নৌকাকে জরিমানা করা হয়।

শীতলক্ষ্যায় ট্রলারডুবির শঙ্কায় যাত্রীদের নদীতে ঝাঁপ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এমভি আখতার হোসেন-১ নামে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কার শঙ্কায় যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১৯ মে) দুপুরে নগরীর টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।