
টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ
সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমদিনে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ২৩৯ রান করে দিন শেষ করেছে তারা। আজ টেস্টের দ্বিতীয় দিন।

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন হবে ২০২৭ সালে
১৮৭৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেই ম্যাচ দিয়েই শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের যাত্রা। এই ঐতিহাসিক ঘটনার ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে ২০২৭ সালে, আবারও সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই।

মুশির শততম টেস্টে সাবেকদের স্মৃতিচারণ, ভাসালেন প্রশংসায়
ক্রিকেটের বনেদি ফরম্যাটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ। সাদা পোশাকে মুশফিকের এ কৃতিত্ব ক্রিকেট বিশ্বে ৮৪তম। তার এমন অর্জনের দিনে স্মৃতিচারণ আর প্রশংসায় ভাসালেন সাবেক ক্রিকেটাররা।

মুশফিকের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শোনালেন তার শৈশবের কোচ
বাংলাদেশ ক্রিকেটের "মিস্টার ডিপেন্ডেবল" মুশফিকুর রহিম শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে, এটা সবার জানা। তবে ক্রিকেটার মুশফিকের শুরুর গল্পটা অনেকটাই অজানা। দীর্ঘদিন টাইগার ক্রিকেটের ভরসা হয়ে থাকা মুশফিকুর রহিমের ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা, ক্যারিয়ারের নানা উথান-পতন আর ঘুরে দাঁড়ানোর অজানা গল্পগুলো একান্ত সাক্ষাৎকারে এখন টিভিকে জানিয়েছেন তার শৈশবের কোচ মোহাম্মদ মতিউর রহমান।

এজবাস্টন টেস্ট: দ্বিতীয় দিনে ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ৭৭ রান
এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ৭৭ রান। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ রানেই পরপর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর ২৫ রানে ওপেনার জ্যাক ক্রলি আউট হলে বিপদ বাড়ে ইংল্যান্ডের।

শাস্তি পেতে পারেন ভারতীয় অধিনায়ক শুভমান
আইসিসির ‘ক্লদিং অ্যান্ড ইকুয়েপমেন্ট’ নীতিমালায় শাস্তি পেতে পারেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। আইসিসির পোশাক সংক্রান্ত নীতিমালার ১৯ দশমিক ৪৫ ধারা অনুযায়ী এ শাস্তির আওতায় পড়তে পারেন তিনি।

সাদমানের শতকে দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড বাংলাদেশের
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফররতদের করা ২২৭ রানের বিপরীতে দিনশেষে সাত উইকেটে ২৯১ সংগ্রহ করেছে স্বাগতিকরা।

প্রথম দিনশেষে ১২৪ রানে পিছিয়েও চালকের আসনে জিম্বাবুয়ে
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের খেলা যখন শেষ হলো তখন বাংলাদেশের আক্ষেপ আরেক প্রস্থ বাড়িয়েছে নাহিদ রানা-হাসান মাহমুদদের নির্বিষ বোলিং। দিনশেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও ড্রাইভিং সিটে সফররতরাই।

সিলেট পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে
বাংলাদেশের সাথে প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) ঢাকায় আসে জিম্বাবুয়ে। একদিন ঢাকায় অবস্থান করার পর আজ (বুধবার, ১৬ এপ্রিল) সিলেটের ফ্লাইট ধরে সফরকারীরা।

১৫ বছর পর উইন্ডিজের মাটিতে টাইগারদের টেস্ট জয়
দীর্ঘ ১৫ বছর পর উইন্ডিজের মাটিতে টেস্ট জিতলো বাংলাদেশ। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের ১০১ রানে হারিয়েছে টাইগাররা। স্বাগতিকদের স্পিন ভেল্কি দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

দেড়শ বছর পূর্তিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টেস্ট ম্যাচ
২০২৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট লড়াইয়ের দেড়শ বছর পূর্তি হবে। এ উপলক্ষ্যে তারা একটি বিশেষ টেস্ট ম্যাচ খেলবে।

রাতে শুরু হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই নতুন মিশনে বাংলাদেশ। এবারের গন্তব্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। সাদা পোশাক দিয়েই সফর শুরু করছে ফিল সিমন্সের শিষ্যরা। বাংলাদেশ সময় অ্যান্টিগায় প্রথম ম্যাচটি শুরু হবে আজ (শুক্রবার, ২২ নভেম্বর) রাত ৮ টায়।