টাইফুন
বন্যা-ঝড়-ভূমিধসে বিপর্যস্ত তিন মহাদেশের জনজীবন

বন্যা-ঝড়-ভূমিধসে বিপর্যস্ত তিন মহাদেশের জনজীবন

কয়েকদিনের টানা বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকা। হিল কান্ট্রি এলাকায় প্রাণ গেছে দু’জনের। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আড়াইশোর বেশি স্থানীয়কে। ৫৯টি কাউন্টিতে জারি হয়েছে বন্যা সতর্কতা। এদিকে প্রবল ঝড় ও জলোচ্ছ্বাসে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে রাতারাতি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের। অন্যদিকে টাইফুন বাভির পর এবার ভূমিধসে কবলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

টাইফুন ‘বাভি’র আঘাতে চীনে ভয়াবহ বন্যা, ঘরছাড়া  ১৮ লাখ মানুষ

টাইফুন ‘বাভি’র আঘাতে চীনে ভয়াবহ বন্যা, ঘরছাড়া ১৮ লাখ মানুষ

শক্তিশালী টাইফুন ‘বাভি’র তাণ্ডবের পর রাতারাতি বন্যা কবলিত চীনের উত্তর-পূর্বাঞ্চল। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্তত ৪৬টি নদীর পানি। ঘরছাড়া হয়েছেন ১৮ লাখ মানুষ। উপকূলের আশেপাশে ঘণ্টায় ৭২ কিলোমিটারেরও বেশি গতিবেগে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। এদিকে, ফিলিপিন্সে অতিবৃষ্টি ও ভূমিধসে ২৩ জনের প্রাণহানির পর এখনও নিখোঁজ ১২ জন, ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ লাখ মানুষ। এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারতের আসাম, অরুণাচল, মহারাষ্ট্র ও গুজরাটের বন্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

টাইফুন ‘বাভি’ মোকাবিলায় প্রস্তুত পূর্ব এশিয়ার তিন দেশ

টাইফুন ‘বাভি’ মোকাবিলায় প্রস্তুত পূর্ব এশিয়ার তিন দেশ

গেল কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পূর্ব এশিয়ার তিন দেশ তাইওয়ান, জাপান ও চীন। এরইমধ্যে টাইফুনের প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসে ফিলিপিন্সে প্রাণ গেছে ১৫ জনের। আবহাওয়া দপ্তরের পূর্বভাস, আজই চীনের দক্ষিণ-পূর্ব স্থলভাগে আঘাত হানতে পারে টাইফুন বাভি। এদিকে বৈরী আবহওয়ার জেরে তাইওয়ান ও জাপানে বাতিল করা হয়েছে হাজারেরও বেশি ফ্লাইট, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানও।

৪০ বছরের ভেতর সবচেয়ে বড় টাইফুন আঘাতের শঙ্কায় তাইওয়ান

৪০ বছরের ভেতর সবচেয়ে বড় টাইফুন আঘাতের শঙ্কায় তাইওয়ান

১৯৮৭ সালের পর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় টাইফুন আঘাত হানার শঙ্কায় তাইওয়ান। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় রাতে তাইওয়ানের উত্তর উপকূলে আঘাত হানতে পারে টাইফুন বাভি। দুর্যোগ মোকাবিলায় এরইমধ্যে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়াসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে মুম্বাই, দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে। বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা।

দক্ষিণ চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

দক্ষিণ চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

দক্ষিণ চীনের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

চীনে ভয়াবহ ঝড়, টর্নেডো ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ এবং হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকাজে সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতার ও সাইপ্রাসজুড়ে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানের অভিযান; জানালো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

কাতার ও সাইপ্রাসজুড়ে টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানের অভিযান; জানালো ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে ব্রিটিশ টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান ‘ব্রিটিশ স্বার্থ রক্ষায়’ অভিযান চালিয়েছে। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুপার টাইফুন ফাং ওংয়ের হুমকিতে ফিলিপিন্স; সরানো হলো লক্ষাধিক বাসিন্দাকে

সুপার টাইফুন ফাং ওংয়ের হুমকিতে ফিলিপিন্স; সরানো হলো লক্ষাধিক বাসিন্দাকে

টাইফুন কালমায়েগিতে শতাধিক প্রাণহানির পর এবার ১৮৫ কিলোমিটার বেগে ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং ওং। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির উত্তরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে পূর্ব ও উত্তরাঞ্চলের ১ লাখের বেশি বাসিন্দাকে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট, বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান। অধিকাংশ এলাকায় জারি হয়েছে ঝড়ের সর্বোচ্চ সতর্কতা। এদিকে, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা দু’দিন আগে আয়োজক দেশ ব্রাজিলের পারানা রাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী টর্নেডো। এতে প্রাণ গেছে ছয় জনের।

ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি, নিহত ৫

ফিলিপিন্সের পর ভিয়েতনামে আঘাত হেনেছে টাইফুন কালমায়েগি, নিহত ৫

ফিলিপিন্সের পর ভিয়েতনামের উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। ঘূর্ণিঝড়ের গতি কমে আসলেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এতে দেশটিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সর্তকতা জারি করা হয়েছে। ভিয়েতনামের পর পশ্চিম কম্বোডিয়া এবং লাওসের দিক অগ্রসর হচ্ছে টাইফুন কালমায়েগি। আর কালমায়েগির আঘাতে ফিলিপিন্সে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। আহত হয়েছে ৯৬ আর এখনও নিখোঁজ ১৩৫ জন।

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির তাণ্ডবে নিহত বেড়ে ৪০, মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির তাণ্ডবে নিহত বেড়ে ৪০, মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এর প্রভাবে ভয়াবহ বন্যার কবলে দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহর। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। অনেক এলাকায় পানির স্রোতে ভেসে গেছে যানবাহন।

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির; ভারী বৃষ্টিতে কয়েক শহরে বন্যা

ফিলিপিন্সে টাইফুন কালমায়েগির; ভারী বৃষ্টিতে কয়েক শহরে বন্যা

টাইফুন ‘কালমায়েগির’ আঘাতে ফিলিপিন্সে প্রাণ হারিয়েছে একজন। এছাড়া দুর্যোগটির প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপিন্সের বেশ কয়েকটি শহরে বন্যা দেখা দিয়েছে।

টাইফুন রাগাসার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন

টাইফুন রাগাসার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন

সুপার টাইফুন রাগাসার তাণ্ডব শেষ হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জনজীবন। বিমানবন্দর থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সচল হতে শুরু করেছে। তবে এখনো রয়ে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক আহত মানুষ।