ছুরিকাঘাত
মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে মহিলা নিহত, আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে মহিলা নিহত, আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতের ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ (বুধবার, ২২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে কমলগঞ্জ থানাধীন রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

কুষ্টিয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ায় ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রাশেদ আলী (৩৫) তিনি ওই এলাকার রবিউল শেখের ছেলে।

পটুয়াখালীতে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক অভিযুক্ত

পটুয়াখালীতে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক অভিযুক্ত

পটুয়াখালীর গলাচিপায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর চাচাতো ভাই শহীদুল মোল্লা (৪৫) খুনের অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার, ১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়ি দিকে ঘটনাটি ঘটে।

ভারতে ‘রান-আউট বিতর্কে’ হট্টগোল; ছুরিকাঘাতে নিহত আম্পায়ার

ভারতে ‘রান-আউট বিতর্কে’ হট্টগোল; ছুরিকাঘাতে নিহত আম্পায়ার

রান-আউটকে কেন্দ্র করে হট্টগোল ও ছুরিকাঘাতে দায়িত্বে থাকা আম্পায়ার নিহত হয়েছেন। মাঠে থাকা অপর আম্পায়ারের অবস্থাও শঙ্কটাপন্ন। ঘটনাটি ঘটেছে ভারতের বিশাখাপটনমে স্থানীয় এক ক্রিকেট ম্যাচে।

কুমিল্লায় পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত; কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত; কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

কুমিল্লার ধর্মসাগরপাড়ে কোতোয়ালি থানার এক পুলিশ দম্পতিকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ‘ছুরিকাঘাতে হত্যার পর’ স্বামীর আত্মহত্যা!

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ‘ছুরিকাঘাতে হত্যার পর’ স্বামীর আত্মহত্যা!

নওগাঁর আত্রাই উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, স্ত্রী ও আড়াই বছরের মেয়ে সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী জয় সরকার (২৫) আত্মহত্যা করে থাকতে পারে। গতকাল (বৃহস্পতিবার, ৫ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মোস্তফা কামাল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

মোহাম্মদপুরে মা–মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

মোহাম্মদপুরে মা–মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার মোহাম্মদপুরে এক নারী ও তার মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাজীপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নগরীর টঙ্গী বিআরটি ফ্লাইওভারের বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক ব্যক্তি। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলার মুছা সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

শেখ হাসিনার রায়ের মিষ্টি বিতরণ নিয়ে তর্ক: ছাত্রদলের নেতার মৃত্যুর অভিযোগ‎

শেখ হাসিনার রায়ের মিষ্টি বিতরণ নিয়ে তর্ক: ছাত্রদলের নেতার মৃত্যুর অভিযোগ‎

বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার রায় উপলক্ষে মিষ্টি বিতরণ নিয়ে তর্কের জের ধরে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ‎সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার আগরপুর হালিমা মান্নান হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিললো

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিললো

চট্টগ্রামের এনায়েত বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারের মোবাইল ব্যবসায়ী আকাশ দাশ। স্বজনদের অভিযোগ, মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায় নিয়ে বাকবিতন্ডায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।