নিউ ইয়র্কে ছুরিকাঘাতে আহত অন্তত ৫

ছুরিকাঘাতের ঘটনায় পুলিশের পাহারা
ছুরিকাঘাতের ঘটনায় পুলিশের পাহারা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতে আহত হয়েছে অন্তত ৫ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি একজন মানসিক রোগী।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টার দিকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পেন স্টেশনের প্রবেশপথে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন দুর্বৃত্ত। আহত ৫ ব্যক্তি বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে এনবিএ ফাইনালের তৃতীয় ম্যাচ দেখতে সোমবার এ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যাওয়ার কথা রয়েছে। ট্রাম্পের সফরের ঠিক আগের দিন এ হামলার ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এএইচ