ছাত্র জনতা
আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিশ্রুতির ফুলঝুরিতেই বন্দি আবু সাঈদের স্মৃতিস্তূপ

প্রতিশ্রুতির ফুলঝুরিতেই বন্দি আবু সাঈদের স্মৃতিস্তূপ

চলে যাওয়ার ৭৩০ দিন

চোখের সামনে কেটে গেছে দুই দুইটি বছর। কবরের পাশে রোপণ করা চারা গাছগুলো এখন ডালপালা মেলেছে, পত্র-পল্লবের রঙ হতে শুরু করেছে গাঢ় সবুজ। কিন্তু যে সন্তান বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে পতন ঘটিয়েছিল একটি ‘স্বৈরাচারী’ শাসনের; সেই সন্তানহারা পিতার বুকের ভেতরের ক্ষত কিংবা শোকাতুর চাহনির কি কোনো রং হতে পারে?

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্য প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢা‌বি) নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্ত‌ব্যকে চরম ‘অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দি‌য়ে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। অতি দ্রুত এ মন্তব্য প্রত্যাহার না কর‌লে বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে: মঞ্জু

ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদকে আদালতে নেয়া হয়েছে। এ সনদকে প্রশ্নবিদ্ধ করার বিষয়ে বিএনপি নেতাদের হাত আছে, এটা এখন ওপের সিক্রেট। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের পদক্ষেপ চব্বিশের গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে সরকার ভুল পদক্ষেপ নিচ্ছে।

নতুন রাজনৈতিক প্লাটফর্ম অলটারনেটিভসের কমিটি গঠন

নতুন রাজনৈতিক প্লাটফর্ম অলটারনেটিভসের কমিটি গঠন

দায়িত্বে সাবেক উপদেষ্টা মাহফুজ

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্লাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করেছে। প্লাটফর্মটির সংগঠকের দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধের দায়ে আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন, শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

প্রত্যাবর্তন ও কর্মসূচি সফলে সংশ্লিষ্ট সবাইকে তারেক রহমানের ধন্যবাদ

প্রত্যাবর্তন ও কর্মসূচি সফলে সংশ্লিষ্ট সবাইকে তারেক রহমানের ধন্যবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওসমান হাদির মৃত্যু: দেশের বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগ

ওসমান হাদির মৃত্যু: দেশের বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে গতকাল (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) রাতে সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এদিন চট্টগ্রামের খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাসহ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এছাড়া কুষ্টিয়ার প্রথম আলোর অফিসসহ আওয়ামী নেতাদের ঘরবাড়ি ও রাজশাহীতে আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে।

হাদির মৃত্যুর খবরে রাজধানীতে রাতভর ভাঙচুর-অগ্নিসংযোগ

হাদির মৃত্যুর খবরে রাজধানীতে রাতভর ভাঙচুর-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা। গতকাল (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ও শাহবাগসহ রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর তারা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

শাহবাগে প্রস্তুত হচ্ছে আধিপত্যবাদবিরোধী মঞ্চ, যান চলাচল বন্ধ

শাহবাগে প্রস্তুত হচ্ছে আধিপত্যবাদবিরোধী মঞ্চ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। গতকাল (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দেয় ডাকসু। সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে আধিপত্যবাদবিরোধী মঞ্চ। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত ৩ ফায়ার ফাইটার

প্রথম আলোর আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত ৩ ফায়ার ফাইটার

বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রথম আলোর কার্যালয়ে দেয়া আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন তিনজন ফায়ার ফাইটার। তাদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আধিপত্যবাদের দোসররা শান্তিপূর্ণ ক্ষোভকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে: ডাকসু ভিপি

আধিপত্যবাদের দোসররা শান্তিপূর্ণ ক্ষোভকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে: ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আধিপত্যবাদের এদেশিয় দোসর ও সহযোগীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ ও ন্যায্য ক্ষোভকে ভিন্নখাতে প্রবাহিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ কথা লেখেন।