চার্জশিট
দেশের ইতিহাসে প্রথম: ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

দেশের ইতিহাসে প্রথম: ২৯ কার্যদিবসে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির ফাঁসির আদেশ

মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন (২৩) নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিচারিক ইতিহাসে এ প্রথম মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে সশরীর ও ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে এ ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো।

রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল

রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল

রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আজ (রোববার, ২৪ মে) দুপুরে চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

আজ বিকেলের মধ্যে রামিসা হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা

আজ বিকেলের মধ্যে রামিসা হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা

শিশু রামিসা হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়ার জোর প্রস্তুতি চলছে আজ (রোববার, ২৪ মে) বিকেলের মধ্যে। খসড়া তৈরি শেষে বর্তমানে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে ডেটা এন্ট্রি করাসহ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে কাল

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে কাল

রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আগামীকাল চার্জশিট দাখিল করা হতে পারে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এ মামলার ডিএনএ পরীক্ষার কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাদি হত্যা মামলা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি ১৫ জানুয়ারি

হাদি হত্যা মামলা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি ১৫ জানুয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

হাদি হত্যার চার্জশিট নিয়ে কাল ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

হাদি হত্যার চার্জশিট নিয়ে কাল ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

জানানো হবে পরবর্তী কর্মসূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার চার্জশিট সংক্রান্ত বিষয়ে আগামীকাল (বুধবার, ৭ জানুয়ারি) সংবাদ সম্মেলন করবে ইনকিলাব মঞ্চ। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) সন্ধ্যায় মার্চ ফর ইনসাফ শেষে এ কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়েও জানানো হবে।

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে এসে আন্দোলনকারীদের এ কথা জানান তিনি। এদিকে আজ ৮ বিভাগে দুপুর ২টায় অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার দ্বিতীয় দিনেও উত্তাল ছিলো শাহবাগ। শিশু থেকে বয়স্ক সবাই এসেছেন হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি নিয়ে।

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬টি মামলায় চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬টি মামলায় চার্জশিট

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১০৬টি মামলার চার্জশিট দেয়া হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে: সেনাবাহিনী

ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে: সেনাবাহিনী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (শনিবার, ১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর-এ থাকা কর্মকর্তা।

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার প্রধান আসামি আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের মামলায় ৮ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা বাসন থানার উপ-পরিদর্শক দুলাল চন্দ্র দাস গ্রেপ্তার হওয়া আট আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।