শিশু নিছামনিকে ধর্ষণ-হত্যা: ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল

শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি
শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামনিকে গণধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার আট দিনের মাথায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৩ জুন) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ জানায়, মামলার তদন্তে গ্রেপ্তারকৃত চার আসইমর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে।

চার আসামি আরিফ, রাকিব, সায়েম ও মারুফ এরইমধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন:

আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছেন তদন্তকারী কর্মকর্তা।

এর আগে গত ১৪ জুন বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার টাংঙ্গাটি গ্রামের পাঁচ বছরের শিশু নিছামনি নিখোঁজের পর বাড়ির পাশের কংস নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। দাফনের জন্য গোসল করানোর সময় ধর্ষণের পর হত্যার বিষয়টি ধরা পড়ে। ঘটনার পরদিন ১৫ জুন ধোবাউড়া থানায় মামলা দায়ের করা হয়।

এসএস