
চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন; ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক পুড়ে গেছে। আজ (বুধবার, ২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের রাজশাহী স্টোরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও কয়েকটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে শহরের মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে নিউ মার্কেটে অগ্নিকাণ্ড, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়।

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ জাতের আম নিয়ে বসেছে ‘আম মেলা’
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে দেশি-বিদেশি ১৮৩ জাতের আম নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আম মেলা’। তোতাপুরি, জাদুজেম, শরবতি, ব্রুনাই কিং, কিউজাই, কেইট, ঊষাপন্নি, দিলসাদসহ নানা জাতের আমের সমাহারে জমে উঠেছে এ আয়োজন।

নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দু’জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৭ জুন) বিকাল পাঁচটার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতার মুক্তি উদযাপনে ভিড়, পদদলিত হয়ে প্রাণ গেল কর্মীর
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মিঠু আলী (৫০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। তবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রাচীন গৌড় নগরীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেই চেষ্টা প্রতিহত করে।

‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক স্কুলের পাঠদান
শিক্ষকদের বদলে পাঠদান করছেন নামমাত্র বেতনে নিয়োগ পাওয়া স্থানীয় অল্পশিক্ষিত ব্যক্তিরা। চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে এমন চিত্র। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শহরে বসবাস করেন। মাসে ৫০০ থেকে এক হাজার টাকায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান। যাদের কেউ অষ্টম শ্রেণি, আবার কেউ এসএসসি পাস। বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ করেও কোনো সমাধান পাননি বলে জানিয়েছেন অভিভাবকরা। যদিও প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান নিয়মের বাইরে নয় বলে দাবি- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।

মাদক ব্যবসা করেই ২০ বছরে কোটিপতি হয়েছেন এক হাজার ব্যক্তি: ভূমিমন্ত্রী
গেল ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ (শনিবার, ১৩ জুন) দুপুরে পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় আয়োজিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার' বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জে নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।