খার্গ দ্বীপ
পিকঅ্যাক্স মাউন্টেনে আবার হামলার হুমকি ট্রাম্পের, নেপথ্যে ইরানের অক্ষত পরমাণু কেন্দ্র

পিকঅ্যাক্স মাউন্টেনে আবার হামলার হুমকি ট্রাম্পের, নেপথ্যে ইরানের অক্ষত পরমাণু কেন্দ্র

ইরানের খার্গ দ্বীপে তেলের ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার মাত্র কয়েক ঘণ্টার মাথায় নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের কাছে অবস্থিত ভূগর্ভস্থ সুসংরক্ষিত স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত শুরুর ছয় মাস পর পুনরায় আলোচিত এই পাহাড়টি নিয়ে কেন মার্কিন প্রশাসন আবার সোচ্চার হলো, তা নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা।

খার্গ দ্বীপের কাছে ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

খার্গ দ্বীপের কাছে ইরানি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের প্রধান তেল রপ্তানিকেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে (তেলের ট্যাংকার) ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে এখনো হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের সংবাদমাধ্যম বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ: কৌশলগত অচলাবস্থায় ট্রাম্প, বাড়ছে সামরিক অভিযানের সম্ভাবনা

ইরান যুদ্ধ: কৌশলগত অচলাবস্থায় ট্রাম্প, বাড়ছে সামরিক অভিযানের সম্ভাবনা

হরমুজ প্রণালি খুলতে বাধ্য করার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন হামলার আসল উদ্দেশ্য ভিন্ন। ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আরও জটিল অভিযান চালানোর আগে দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করাই এই হামলাগুলোর মূল লক্ষ্য। রয়টার্সকে যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুশেহরে ফের মার্কিন হামলা; পরমাণুকেন্দ্র নিরাপদ, দাবি গভর্নরের

বুশেহরে ফের মার্কিন হামলা; পরমাণুকেন্দ্র নিরাপদ, দাবি গভর্নরের

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) সকালে ইরানের বুশেহর নগরীতে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর মোহাম্মদ মোজাফ্ফারি। তবে পরমাণুকেন্দ্রে হামলা চালানোর যে খবর প্রকাশিত হয়েছে, সেটি তিনি অস্বীকার করেছেন। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের ভুল কৌশল চরম বিপর্যয় ডেকে আনবে; হুঁশিয়ারি গালিবাফের

ট্রাম্পের ভুল কৌশল চরম বিপর্যয় ডেকে আনবে; হুঁশিয়ারি গালিবাফের

ইরানের প্রধান জ্বালানি অবকাঠামো ও তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের ‘ভুল কৌশল’ ও ‘আবেগী সিদ্ধান্ত’ বিশ্ব পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র এক অন্তহীন চোরাবালিতে আটকে পড়বে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান সংকট: খার্গ দ্বীপ দখল করলে কী পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের

ইরান সংকট: খার্গ দ্বীপ দখল করলে কী পরিণতি হতে পারে যুক্তরাষ্ট্রের

রয়টার্সের বিশ্লেষণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল অবকাঠামো কেন্দ্র খার্গ দ্বীপ দখলে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী দ্রুত এই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারলেও এর ফলে সেখানে অবস্থানরত সেনারা চরম ঝুঁকির মুখে পড়বেন এবং যুদ্ধ শেষ হওয়ার বদলে আরও দীর্ঘায়িত হতে পারে। রয়টার্সের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান সংকট: খার্গ দ্বীপসহ জ্বালানি অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

ইরান সংকট: খার্গ দ্বীপসহ জ্বালানি অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

ইরানকে আজ (বৃহস্পতিবার, ১১ জুন) রাতে ‘খুব কঠোরভাবে আঘাত’ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, খুব শিগগির মধ্যপ্রাচ্যের এই দেশটির তেল ও গ্যাস অবকাঠামো এবং বাজারের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। আনাদোলু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘অপারেশন এপিক ফিউরি ২.০’: ইরান থেকে ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা ওয়াশিংটনের

‘অপারেশন এপিক ফিউরি ২.০’: ইরান থেকে ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা ওয়াশিংটনের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তীব্রতর হয়েছে। ওয়াশিংটন ও তেল আবিব তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক বিকল্প নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে সম্ভাব্য হামলা এবং দেশটির ভূগর্ভস্থ কেন্দ্র থেকে ইউরেনিয়াম জব্দ করার মতো দুঃসাহসী অভিযানের পরিকল্পনাও রয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর নাকচ করলো ইরান

খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর নাকচ করলো ইরান

পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে তেল চুইয়ে পড়ার খবর নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত সপ্তাহে স্যাটেলাইট ইমেজে ওই দ্বীপের পশ্চিমে সাগরে তেলের বিশাল আস্তরণ দেখা যাওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়। তবে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে ইরান অয়েল টার্মিনাল কোম্পানি জানিয়েছে, সেখানে তেল নিঃসরণের কোনো ঘটনা ঘটেনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার কথা জানতেন জেডি ভ্যান্স

খার্গ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার কথা জানতেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বুদাপেস্টে জেডি ভ্যান্স বলেছেন, খার্গ দ্বীপে কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি জানতেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খার্গ দ্বীপে হামলার সাম্প্রতিক প্রতিবেদনের জবাবে তিনি এ কথা বলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কেঁপে উঠলো খার্গ দ্বীপ

যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় কেঁপে উঠলো খার্গ দ্বীপ

উপসাগরে ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্র-ইসরাইলি বিমান হামলার পর একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে

যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে ইরানের তেল রপ্তানি বেড়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শনিবার এ খবর প্রকাশিত হয়। ফ্রান্স২৪ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।