
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছেন। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সব চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার কাজ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ক্রীড়াবিদদের ভাতা ও ক্রীড়া কার্ড চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী
যোগ্য ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেয়ার উদোগ নিয়েছে সরকার, এমনটায় জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া, রাজধানীর মাঠগুলোকে সংস্কার করে খেলার উপযোগী করতে কাজ করছে সরকার বলেও জানান তিনি।

নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও উদীয়মান কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গুম ও শহিদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনি এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহিদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পিছিয়ে পড়া ফেডারেশনগুলোর উন্নয়নে করপোরেট প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর
দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনগুলোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্বমঞ্চে তুলে ধরতে দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (বুধবার, ৪ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।